চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২৫ মেট্রিক টন অবৈধভাবে মজুতকৃত ডিজেল উদ্ধার করা হয়েছে।
সোমবার ৩০ মার্চ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায়।
অভিযান সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে ২৫ টন ডিজেল জব্দ করা হয়। একই সঙ্গে পার্শ্ববর্তী আরেকটি স্থানেও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিতীয় ওই স্থান থেকে আরও কয়েক হাজার টন অকটেন ও ডিজেল উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে এসব জ্বালানি উদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় জড়িত অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com
ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)