চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোচ খুঁজছে ভারত, চাইলে দ্রাবিড়কেও আবেদন করতে হবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ন ১০, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

গতবারের মতো একই ভুল করতে চায় না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হওয়ার অল্পসময় আগে নতুন কোচ খুঁজতে বেরিয়েছিল বোর্ডটি। বিপাকেও পড়েছিল ভারত দল। সেবার দ্রাবিড় টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থেকে যেতে চাওয়ায় সমস্যার সমাধান হয়। এবার আগেভাগেই নতুন কোচের সন্ধানে নেমেছে ভারত। চাইলে দ্রাবিড়ও আবেদন করতে পারবেন, জানিয়েছে বিসিসিআই।

বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক জয় শাহ বলেছেন, ‘কিছুদিনের মধ্যে আমরা আবেদনপত্র আহ্বান করব। রাহুলের দায়িত্ব জুন মাসে শেষ হবে। যদি দায়িত্ব চালিয়ে নিতে চায়, তাকে আবারও আবেদন করতে হবে।’

নতুন কোচকে ২০২৭ সাল পর্যন্ত দায়িত্ব নিতে হবে জানিয়ে শাহ বলেছেন, ‘আমরা তিন বছরের দীর্ঘ মেয়াদে নতুন কোচ খুঁজছি। ভারতীয় ক্রিকেটে আলাদা সংস্করণের জন্য আলাদা আলাদা কোচের নজির নেই। তাছাড়া সব সংস্করণে আমাদের অনেক খেলোয়াড় রয়েছে। সবশেষে ক্রিকেট পরামর্শক কমিটি যে সিদ্ধান্ত নেবে, আমাকে সেটা বাস্তবায়ন করতে হবে।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মাঠ নিয়েও কথা বলেছেন জয় শাহ। গত দুটি ফাইনাল ইংল্যান্ডে হয়েছে। তৃতীয়টিও সেখানে হওয়ার কথা। সেবিষয় নিয়ে বলেছেন, ‘আইসিসির সাথে বিষয়টি নিয়ে আমরা আলাপ করেছি। মাঠ পরিবর্তনের বিষয়টি তারা বিবেচনা করবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিইংল্যান্ডওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপজয় শাহটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বিসিসিআইরাহুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সেদিন কী ঘটেছিলো, শাকিবকে ঘিরে বিতর্কে সরব জ্যোতির্ময়ী

এপ্রিল ৪, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে বাড়তে পারে কনডমের দাম

এপ্রিল ৪, ২০২৬

দলীয় প্রধানের পদ ছাড়লেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

এপ্রিল ৪, ২০২৬

অধ্যাদেশ বাতিলের বিরুদ্ধে ড. ইউনূসকে রাজপথে নামতে হবে: নাহিদ ইসলাম

এপ্রিল ৪, ২০২৬

রোববার থেকে ব্যাংক চলবে নতুন সময়সূচিতে

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT