চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটি মূল্যের উপহার নিয়ে যা বললো সুনীল পরিবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ন ২৭, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ক্রিকেটার কেএল রাহুলের সাথে সাতপাকে বাঁধা পড়েছেন সুনীল কন্যা অভিনেত্রী আথিয়া শেঠি। জমকালো আয়োজনে রাহুল-আথিয়া বিয়ে করলেও তারকাদের উপস্থিতি চোখে পড়েনি।

শুধু তাই নয়, ক্রিকেটের মৌসুম চলায় বিরাট-রোহিতদের কেউই হাজির ছিলেন না।

তবে একাধিক সূত্রের দাবিতে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ করেছে, নবদম্পতিকে বিয়ের শুভেচ্ছা জানাতে কয়েক কোটি টাকার উপহার দিয়েছেন তারকা মহল থেকে শুরু করে ক্রিকেট অঙ্গনের অনেকেই।

পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছিল, বিয়েতে মেয়েকে একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন বাবা সুনীল শেঠি, যার মূল্য ৫০ কোটি রুপি!

সেই সঙ্গে ২ কোটি ৭০ লাখ রুপি মূল্যের বিএমডব্লিউ উপহার দিয়েছেন আনুশকা-বিরাট। অন্যদিকে, বাইকপ্রেমী ধোনি ৮০ লাখ রুপি মূল্যের একটি মোটরসাইকেল উপহার দিয়েছেন রাহুলকে। সালমান খান একটি অডি গাড়ি উপহার দিয়েছে্‌, যার মূল্য ১ কোটি ৬৪ লাখ রুপি। তবে এবার ভোল বদলে সংবাদমাধ্যমটি দাবি করেছে এসব খবর ভুয়া!

মূলত এ বিষয়ে সুনীল শেঠির মুখপাত্র বলেন, ‘এসব খবর ভিত্তিহীন, মিথ্যা-বানোয়াট। সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ করে বলছি, এ ধরনের খবর প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলে নিশ্চিত হন।’

Reneta

২০১৯ সালের ফেব্রুয়ারির দিকে আথিয়া ও রাহুলের প্রেমের সম্পর্কের শুরু। বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন কাপুরের মাধ্যমেই দু’জনের পরিচয়। যদিও তাদের প্রেমের বিষয়টি নিয়ে মিডিয়ায় প্রথম চর্চা শুরু হয় একই বছরের জুনে।

এরপর ডিসেম্বরে ইনস্টাগ্রামে আথিয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেন রাহুল, যা তাদের প্রেমের গুঞ্জন আরো উসকে দেয়।পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আকার ইঙ্গিতে একাধিকবার নিজেদের প্রেমের বিষয়টি প্রকাশ করেন রাহুল ও আথিয়া। অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন এই যুগল।

সূত্র: বলিউড হাঙ্গামা

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেত্রীআথিয়া শেঠিউপহারকেএল রাহুলসুনীল কন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিকেএসপির সাবেক মহাপরিচালক কর্নেল লতিফের মৃত্যুতে বিসিবির শোক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

দেশে ভারতীয় ছবি আনতে একাই লড়াইয়ের ঘোষণা মামুনের

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা: ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেনের গণসংযোগ ও পথসভা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT