অন্যান্য খেলা

অলিম্পিক: হিটে ৮ জনের মধ্যে পঞ্চম বাংলাদেশের সাঁতারু রাফি

বাংলাদেশি সাঁতারু রাফি অলিম্পিকের পর বিজয়ী হয়ে বাংলাদেশের পতাকা ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অলিম্পিকের সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশের রাফি বিজয়ী হয়ে পতাকা ধরে আছেন, আনন্দিত ও গর্বিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাঁতারে ছেলেদের ১০০ মিটার ফ্রি-স্টাইল ইভেন্টে প্যারিস অলিম্পিকে দ্বিতীয় হিটে ৮ জনের মধ্যে পঞ্চম হয়েছেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। ছয় নম্বর লেনে ৫৩.১০ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেন তিনি।

গেমসের চতুর্থ দিনে মঙ্গলবার প্যারিসের লা ডিফেনস অ্যারেনায় বাংলাদেশ সময় বিকেল ৩টা ২১ মিনিটে রাফি হিটে অংশ নেন। ১৯ বর্ষী সাঁতারু যে সময়ের মধ্যে সাঁতার শেষ করেছেন, তাতে অলিম্পিক অভিযান থেমে গেছে তার।

সবমিলিয়ে এই ইভেন্টে ১০টি ভিন্ন ভিন্ন হিটে প্রতিদ্বন্দ্বিতা করা ৭৯ জন সাঁতারুর মধ্যে দ্রুততম সময়ে সাঁতার শেষ করা ১৬ জন পাবেন সেমিফাইনালের টিকিট।

এবছর দোহায় বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার ফ্রি-স্টাইল ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকে যথাক্রমে ২৫.৪৭ ও ৫৮.৯৫ সেকেন্ড টাইমিংয়ে সাঁতার শেষ করেছিলেন রাফি।

বিষয়:১০০ মিটার ফ্রিস্টাইল প্যারিস অলিম্পিক-২০২৪ বাংলাদেশ রাফি সাঁতার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…