ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও চরম উত্তেজনা! মধ্যরাতে পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত আটজন। ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি মসজিদ। জবাবে পাল্টা হামলার হুমকি দিয়েছে পাকিস্তান। এই ঘটনায় পরমাণু শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
ভারতীয় বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান ও নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর কিছু ফাঁড়ি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু–৩০ ও অন্যটি মিগ–২৯ যুদ্ধবিমান।







