চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভিনির সংগ্রামে’ পাশেই থাকছেন এমবাপে-নেইমার-রোনাল্ডো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ণ ২২, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ভ্যালেন্সিয়া ম্যাচে বর্ণবাদের শিকার হয়েছেন রিয়াল ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। সেটার জেরে মাঠে মেজাজ হারিয়ে লাল কার্ডও দেখেছেন ব্রাজিলীয় তারকা। ক্রমাগত বর্ণবাদী আক্রমণের মুখে পড়ার পর রিয়াল ফরোয়ার্ডের কড়া মন্তব্য ফুটবল দুনিয়ায় আলোচনার ঝড় তুলেছে। ২২ বর্ষী ভিনি লা লিগাকে বর্ণবাদের আখড়া বলেছেন, প্রতিবাদ জানিয়েছেন। তার প্রতিবাদে সমর্থন জানিয়েছেন কাইলিয়ান এমবাপে, নেইমার, রোনাল্ডো নাজারিও।

ইনস্টাগ্রামে ভিনিসিয়াস লিখেছেন, ‘একসময় রোনালদিনহো, রোনালদো, ক্রিস্টিয়ানো এবং মেসির অধীনে থাকা চ্যাম্পিয়নশিপটি আজ বর্ণবাদীদের আখড়া। এমন ঘটনা প্রথমবার নয়, দ্বিতীয়বারও না, তৃতীয়বারও নয়। অনেকবার হয়েছে। লা লিগায় বর্ণবাদ স্বাভাবিক বিষয় যেন। প্রতিযোগিতার আয়োজকরা মনে করে এটাই স্বাভাবিক। ফেডারেশনও তাই মনে করে। প্রতিপক্ষরা এটাকে উৎসাহিত করে।’

ভিনিসিয়াসের পোস্টের পর প্রতিক্রিয়া জানিয়েছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। সেখানে ভিনি ‘প্রাসঙ্গিক কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করছেন না’ বলে অভিযোগ তুলেছেন তিনি।

Banglabid

অন্যদিকে, বর্ণবাদের ঘটনায় ভিনিসিয়াসকে সমর্থন জুগিয়ে পোস্ট করেছেন স্বদেশি নেইমার, দ্য ফেনোমেনন খ্যাত কিংবদন্তি রোনাল্ডো নাজারিও, ফরাসিদের বিশ্বকাপজয়ী তারকা কাইলিয়ান এমবাপে।

ইনস্টাগ্রামে এমবাপে লিখেছেন, ‘আপনি একা নন। আমরা আপনার সাথে আছি এবং আমরা আপনাকে সমর্থন করি।’

নেইমার লিখেছেন, ‘আমি তোমার সাথে আছি।’

Reneta

রোনাল্ডো লিখেছেন, ‘ভিনিসিয়াস আবারও বর্ণবাদের শিকার। আবারও লা লিগায়। এমন আচরণ কখন থামবে? এটা মেনে নেয়া যায় না যে, রেফারি-ফেডারেশন এবং কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা ছাড়াই থাকছে। ভিনি, তোমার লড়াই আমাদের সংগ্রাম।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেনেইমারবর্ণবাদভিনিসিয়াসভ্যালেন্সিয়ারিয়ালরোনাল্ডোলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT