চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকৌশলী সাব্বিরের সঙ্গে ‘আনসার আল ইসলামের’ সম্পৃক্ততা আছে: র‌্যাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A
প্রকৌশলী সাব্বিরের ছবি, কালো শার্ট ও সাদা টুপি পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তুলে নেওয়ার ৩৩ ঘণ্টা পর কামরুল হাসান সাব্বির নামে সেই আইটি প্রকৌশলীর সঙ্গে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।

মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে প্রকৌশলী সাব্বিরকে বনানী থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।পুলিশ জানিয়েছে প্রকৌশলীর বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষিতে তাকে আদলতে পাঠানো হয়েছে।

এদিকে আজ মঙ্গলবার ও গতকাল সোমবার রাতে রাজধানীর উত্তরা, বনানী, বনশ্রী ও যাত্রাবাড়ি এলাকা থেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও র‌্যাবের যৌথ অভিযানে কামরুল হাসান সাব্বিরসহ আনসার আল ইসলামের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়। যারা প্রত্যেকেই উচ্চশিক্ষিত, ইউরোপে উচ্চশিক্ষা নেওয়া ২ জনসহ রয়েছেন চিকিৎসকও।

Banglabid

গ্রেপ্তাররা হলেন- মেজবাহ উদ্দিন চৌধুরী ওরফে আবু মাসরুর (৫০), শেখ আশিকুর রহমান ওরফে আবু আফিফা (৪৯), সাদী মো. জূলকার নাইন (৩৫), মো. কামরুল হাসান সাব্বির (৪০), মো. মাসুম রানা ওরফে মাসুম বিল্লাহ (২৬) ও সাঈদ মো. রিজভী (৩৫)।

সেসময় তাদের কাছ থেকে ২টি ল্যাপটপ, ৬টি মোবাইল ফোন, উগ্রবাদে সহায়ক পুস্তিকা ও সাংগঠনিক কার্যক্রম সংক্রান্ত ডায়েরি ও নোট বই উদ্ধার করা হয়।

কামরুল হাসান সাব্বির প্রসঙ্গে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন: গ্রেপ্তার কামরুল হাসান সাব্বির একটি পাবলিক ইউনিভার্সিটি থেকে আইটিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে আইটি ফার্মে কর্মরত ছিল। সে শেখ আশিকুর রহমানের মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের সাথে যুক্ত হয়ে দাওয়াতী কার্যক্রম করছিল। সে সংগঠনে নিয়মিত চাঁদা প্রদান করতো বলে জানা যায়।

Reneta

সে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী কনটেন্ট প্রচার প্রচারণা করতো এবং সংগঠনের নতুন সদস্যদের আইটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করতেন।

কামরুল হাসান সাব্বির বনানীর ‘টাইগার আইটি’ নামে একটি প্রতিষ্ঠানে সাইবার সিকিউরিটি কর্মকর্তা হিসেবে কাজ করেন।

গত রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি নিজেদের ‘প্রশাসনের লোক’ বলে বনানী এলাকা থেকে কামরুল হাসান সাব্বিরকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এই ঘটনায় তার স্ত্রী রহিমা আক্তার থানায় একটি অভিযোগ করেন।

রহিমা আক্তার জানান, তার স্বামী অফিস থেকে নিচে নামার পর একদল লোক জোর করে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। অজ্ঞাত ওই ব্যক্তিরা নিজেদের ‘প্রশাসনের লোক’ পরিচয় দিয়ে তার স্বামীকে রাতে বাসায় ফিরিয়ে দেওয়ার কথাও জানিয়ে যায়।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) এস এম শামছুর রহমান জানান, নিখোঁজ ওই ব্যক্তিকে র‌্যাব সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনসার আল ইসলামর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT