চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূজার অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, ভিডিও ভাইরাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৭ পূর্বাহ্ণ ১৫, অক্টোবর ২০২৪
ধর্ম ও জীবন, বরিশাল
A A

বরিশালের উজিরপুর উপজেলায় দুর্গাপূজার অনুষ্ঠানে মঞ্চে কোরআন তেলাওয়াত করছেন ইউসুফ আলী নামের এক ব্যক্তি। পূজার আয়োজক কমিটির অনুরোধে কোরআন তেলাওয়াত হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও ক্লিপ থেকে ঘটনা জানা যায়। গত রোববার (১৩ অক্টোবর) রাতে বরিশালের জল্লা ইউনিয়নের মুন্সীতালুক গ্রামের তাকাবাড়ি সর্বজনীন শ্রীশ্রী দূর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিজয়া দশমী- দুর্গাপূজা উৎসবের শেষ দিন রাত ৯টার দিকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ অন্যরা মন্দিরে আসেন। মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা সুভাষ চন্দ্র বিশ্বাস তাদের মঞ্চে কথা বলার জন্য অনুরোধ করেছিলেন।

প্রত্যক্ষদর্শী বাদল বিশ্বাস জানান, সুভাষ ঘোষণা করেছিলেন যে বক্তৃতাগুলো গীতা এবং কুরআন উভয়ের আবৃত্তি দ্বারা পরিচালিত করা হবে। একজন হিন্দু ভক্ত প্রথমে গীতার কয়েকটি লাইন পাঠ করলেন। এরপর মিজানুরের সঙ্গে থাকা ইউসুফ আলী কোরআন তেলাওয়াত করেন।

উপস্থিত অচিন্ত বারোই বলেন, আগে এসব সাংস্কৃতিক অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত চলত। কিন্তু এবার রাত ১১টার দিকে শেষ হয়, কারণ কোরআন তেলাওয়াতের পর লোকজন অস্বস্তিতে পড়েছিল।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিমল হালদার; উজিরপুর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সহদেব চন্দ্র; এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারপারসন রেবা রানী দাসও ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Reneta

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। পরে জানতে পারি, পূজা আয়োজকদের অনুরোধে ইউসুফ আলী কোরআন তেলাওয়াত করেন।

বিএনপি নেতা মিজানুর বলেন, আমরা যখন মঞ্চে যাই, তখন গীতা পাঠ করা হয়। তারপর, সুভাষ বারবার আমাকে কোরআন তেলাওয়াতের জন্য অনুরোধ করেন। তাই, আমি ইউসুফকে জিজ্ঞাসা করি এবং তিনি তা করেন। এটা আমাদের দোষ ছিল না। পূজার আয়োজক অনুরোধ না করলে কেউ কোরআন থেকে তেলাওয়াত করত না।

বারবার চেষ্টা করেও সুভাষ চন্দ্র বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

এদিকে উজিরপুর বিএনপি গতকাল এক চিঠিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জল্লা ইউনিয়নের দলীয় কার্যক্রম স্থগিত করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোরআন তেলাওয়াতপূজা ২০২৪পূজা মঞ্চে কোরআন তেলাওয়াতপূজায় কোরআন তেলাওয়াত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের জন্য সুনাম বয়ে আনতে চান হাবিব

পরবর্তী

ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

পরবর্তী

ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

মানসিক রোগে আক্রান্ত আলিয়া, জানালেন নিজেই!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT