চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা আন্দোলন: দেশজুড়ে সংঘর্ষে নিহত ২০

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এরমধ্যে রাজধানীর উত্তরায় ৯ জন, ধানমন্ডিতে একজন, যাত্রাবাড়ীতে একজন, রামপুরায় একজন, সাভারে একজন, মাদারীপুরে একজন, রংপুরে একজন ও নরসিংদীতে দুজন রয়েছেন।

এছাড়া চট্টগ্রামে দুজন এবং রাজধানীতে ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদী হাসান গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

জানা গেছে, রাজধানীতে নিহতদের মধ্যে রয়েছে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী আসিফ, রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ, এমআইএসটি’র শিক্ষার্থী ইয়ামিন। এছাড়া রামপুরায় একজন মাইক্রোবাস ড্রাইভার নিহত হয়েছেন। অন্যদিকে সংঘর্ষের সময় পানিতে পড়ে মাদারীপুরে ১ জনের মৃত্যু হয়েছে।

আন্দোলনকে কেন্দ্র করে সকাল থেকেই পুলিশ, ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ ঘটে। এসময় বিটিভি ভবন, পুলিশ ফাঁড়িসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একপর্যায়ে বাড্ডায় শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের একপর্যায়ে পুলিশকে ধাওয়া দিলে তারা বিভিন্ন ভবনের ছাদে আশ্রয় নেয়। এমনই একটি ভবন কানাডিয়ান ইউনিভার্সিটি বিল্ডিংয়ের ছাদ থেকে ৬২ জন পুলিশ সদস্যকে র‌্যাব হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করেছে বলে জানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা আন্দোলনকোটা সংস্কার আন্দোলনছাত্র আন্দোলনছাত্র নিহতনিহতসংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প

জুন ২৮, ২০২৬

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারে ‘কার্টআপ কানেক্ট ২০২৬’

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT