চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে জ্বালানি তেল নিতে ‘ফুয়েল পাস’, যেভাবে করবেন আবেদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ন ০৯, এপ্রিল ২০২৬
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীতে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে ও স্বচ্ছতা নিশ্চিত করতে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে সরকার। প্রাথমিকভাবে ঢাকার দুটি পেট্রোল পাম্পে এই ডিজিটাল পদ্ধতিতে তেল বিক্রি চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন) মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান। একই দিন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা গেছে, পরীক্ষামূলকভাবে রাজধানীর আসাদগেটের সোনারবাংলা ফিলিং স্টেশন এবং তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। প্রাথমিকভাবে শুধু মোটরসাইকেল চালকদের জন্য এই সুবিধা চালু করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মনির হোসেন চৌধুরী বলেন, ইতোমধ্যে এ উদ্যোগে ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং নিবন্ধনকারীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। তিনি জানান, এটি একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া হলেও ধীরে ধীরে পুরো ঢাকা শহরকে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে সারা দেশে এ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে ম্যানুয়াল পদ্ধতিতে তেল বিতরণের কারণে অনেক ক্ষেত্রে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি তৈরি হচ্ছে। একই ব্যক্তি বারবার লাইনে দাঁড়িয়ে অতিরিক্ত তেল সংগ্রহ করায় বাজারে কৃত্রিম সংকটও তৈরি হয়। নতুন এই ডিজিটাল পদ্ধতি চালু হলে তাৎক্ষণিক নজরদারির মাধ্যমে এসব অনিয়ম অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এই উদ্যোগ বাস্তবায়ন করছে। এই সিস্টেমটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর কেন্দ্রীয় ডেটাবেসের সঙ্গে সংযুক্ত থাকবে, ফলে গাড়ির তথ্য যাচাই করা সহজ হবে।

Reneta

এই ব্যবস্থায় চালকদের নির্ধারিত বরাদ্দ অনুযায়ী জ্বালানি নিতে হবে। পাম্পে তেল নেওয়ার সময় কিউআর কোড স্ক্যান করে সংশ্লিষ্ট যানবাহনের তথ্য ও বরাদ্দ যাচাই করা হবে। যাদের স্মার্টফোন নেই, তারা ওয়েবসাইট থেকে নিবন্ধন করে কিউআর কোড প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন।

যেভাবে করবেন আবেদন

ফুয়েল পাস কার্ডের আবেদন প্রক্রিয়া গ্রাহককে প্রথমে fuelpass.gov.bd ওয়েবসাইটে গিয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃক রেজিস্ট্রিশনকৃত গাড়ি ও মালিকের তথ্য প্রদান করতে হবে। বিআরটিএ থেকে যাচাই-বাছাইয়ের পর ফোনে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) আসবে এবং সেটি সাবমিট করে যাচাইয়ের পর অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে।

যাচাই সম্পন্ন হলে অ্যাকাউন্ট সক্রিয় হবে। এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, গাড়ির ব্লু-বুক, ড্রাইভিং লাইসেন্স, সচল ফোন নম্বর ও পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হতে পারে।

জ্বালানি বিভাগ আশা করছে, এই পাইলট কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে সব ধরনের যানবাহনের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু করা হবে। এর মাধ্যমে জ্বালানি বিতরণ ব্যবস্থা আরও আধুনিক, স্বচ্ছ ও কার্যকর হবে বলে মনে করছে সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিউআর কোডজ্বালানি তেলডিজিটাল ব্যবস্থাঢাকাতেজগাঁওতেল বিতরণফুয়েল পাসবাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়বিপিসিমোটরসাইকেল
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও জটিল আকার ধারণ করছে

এপ্রিল ৯, ২০২৬

যুদ্ধ বিরতির কোন ইতিবাচক প্রভাব পড়েনি তেলের বাজারে

এপ্রিল ৯, ২০২৬

ডিজিটাল সিকিউরিটি আইনের সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

এপ্রিল ৯, ২০২৬

বিশ্বকাপে খেলতে অবসর ভেঙে ফিরতে চান সুয়ারেজ

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেনকে ১ হাজার সেনার মরদেহ হস্তান্তর

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT