চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম

শেখ মহিউদ্দীনশেখ মহিউদ্দীন
১০:৩৮ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৬
জনপদ, ময়মনসিংহ
A A

ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৭ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল কাইয়ুম।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহ প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে।

সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে পরাজিত করে নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল কাইয়ুম নির্বাচিত হয়েছেন। কমিটির বাকি ১৫টি পদে একক প্রার্থী থাকায় প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এবারের নির্বাচনে ১৬টি পদের মধ্যে একমাত্র সাধারণ সম্পাদক পদটিতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৩৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আব্দুল কাইয়ুম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পেয়েছেন ৩২ ভোট।

সাধারণ সম্পাদক পদ ব্যতীত অন্যান্য পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

তারা হলেন- সহসভাপতি অধ্যাপক মো. আবুল কাশেম ও মো. নওয়াব আলী, কোষাধ্যক্ষ শরিফুজ্জামান টিটু, যুগ্ম সম্পাদক আবু সালেহ মো. মুসা।

Reneta

অন্যান্য সম্পাদকীয় পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, জাহাঙ্গীর কবীর জুয়েল (ক্রীড়া), এএসএম হোসাইন শাহীদ (সাহিত্য ও সংস্কৃতি) এবং আদিলুজ্জামান আদিল (নাট্য ও প্রমোদ)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৭ জন। তারা হলেন- অমিত রায়, এম আইয়ুব আলী, মোশাররফ হোসেন, মীর গোলাম মোস্তফা, ড. মোহাম্মদ নূরুল্লাহ, মো. শাহজাহান এবং নিয়ামুল কবীর সজল।

পদাধিকারবলে জেলা প্রশাসক প্রেসক্লাবের সভাপতি মনোনীত হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ময়মনসিংহ প্রেসক্লাব
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT