চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ বাজি কার ইংলিশ, ডাচ নাকি ওয়েলসের?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

কাতার বিশ্বকাপে শুক্রবারও আছে চারটি ম্যাচ। ‘এ’ ও ‘বি’ গ্রুপের আটটি দল মাঠে নামবে। কারও কারও অনেকটাই নিশ্চিত হয়ে যেতে পারে দ্বিতীয় পর্বে খেলা।

বাংলাদেশ সময় বিকাল ৪টায় আহমাদ বিন আলী স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে নামবে ওয়েলস ও ইরান। এ দুই দল এপর্যন্ত একবার মুখোমুখি হয়েছিল। ১৯৭৮ বিশ্বকাপে সেই দেখায় জিতেছিল ওয়েলস।

ফিফা র‍্যাঙ্কিংয়ে নজর দিলে অনুমান করা যায়, লড়াই হবে হাড্ডাহাড্ডি। বর্তমানে ১৯তম স্থানে আছে ওয়েলস। ঠিক তার পরের স্থানে অর্থাৎ ২০তম স্থানে ইরান।

প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে গ্যারেথ বেলের দল। স্পট কিক থেকে বেল নিজে গোল করে এক পয়েন্ট আনেন। অন্যদিকে, ইংল্যান্ডের বিপক্ষে ৬-২ গোলে উড়ে যায় ইরান। নিজেদের প্রথম ম্যাচের পূর্ব অভিজ্ঞতা বিবেচনায় নিলে এগিয়ে থেকে নামবে ৬৪ বছর পর বিশ্বকাপে খেলতে আসা ওয়েলস।

সন্ধ্যা ৭টায় আল সুমামা স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে সেনেগালের বিপক্ষে খেলবে স্বাগতিক কাতার। এ দুই দলও এখন পর্যন্ত কখনোই আন্তর্জাতিক খেলায় মুখোমুখি হয়নি।

ফিফা র‍্যাঙ্কিংয়ে সেনেগাল বর্তমানে ১৮তম স্থানে আছে। আফ্রিকার দেশটির চেয়ে অনেক পিছিয়ে থাকা কাতার ৫০তম স্থানে রয়েছে।

Reneta

এবারের উদ্বোধনী খেলায় এনার ভ্যালেন্সিয়ার জোড়া লক্ষ্যভেদে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হারে কাতার। অন্যদিকে, নেদারল্যান্ডসের বিপক্ষে ২-০ গোলে হারলেও গতিময় ফুটবলে নজর কাড়ে সেনেগাল। তারকা ফুটবলার সাদিও মানের অনুপস্থিতি তাদের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হয়েছে।

রাত ১০টায় খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের খেলায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ইকুয়েডর। দল দুটি এপর্যন্ত দুবার প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল। ডাচরা জিতেছিল একবার, অপর ম্যাচ ছিল অমীমাংসিত।

ফিফা র‍্যাঙ্কিংয়ে নেদারল্যান্ডস বর্তমানে অষ্টম স্থানে আছে। তাদের চেয়ে ঢের পিছিয়ে থাকা ইকুয়েডর ৪৪তম স্থানে।

সেনেগালকে গ্রুপপর্বের প্রথম খেলায় ২-০ গোলে হারানো লুইস ফন গালের দল আজকের খেলায় জিতে নকআউট পর্বের টিকিট কাটতে মরিয়া। তবে লাতিন অঞ্চল থেকে আসা ইকুয়েডরও নিজেদের প্রথম ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়ে চমক দেখানোর বিষয়ে আত্মবিশ্বাসী।

রাত ১টায় আল বাইত স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র। পরিসংখ্যান বলছে, দুদলের ১১ বারের দেখায় আটবারই জিতেছে ইংলিশরা। যুক্তরাষ্ট্র জিতেছে দুটি ম্যাচ। অপর খেলাটি হয়েছিল ড্র।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ড বর্তমানে পঞ্চম স্থানে আছে। ১৬তম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

বিশ্বমঞ্চে অবশ্য এগিয়ে যুক্তরাষ্ট্র। ১৯৫০ বিশ্বকাপে ইংল্যান্ড তাদের কাছে হেরেছিল। সেটাই ছিল দুদলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এরপর ২০১০ বিশ্বকাপে হওয়া খেলাটি ছিল অমীমাংসিত।

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় ইরানকে ৬-২ গোলে বিধ্বস্ত করে উজ্জীবিত থ্রি লায়ন্সরা। ওয়েলসের বিপক্ষে পয়েন্ট ড্র করে পয়েন্ট নষ্ট করা যুক্তরাষ্ট্রের জন্য পরের রাউন্ডে যাওয়ার রাস্তাটা তাই আপাতত কঠিন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাতার বিশ্বকাপ ২০২২ফিফা বিশ্বকাপ ইকুয়েডরফিফা বিশ্বকাপ ইরানফিফা বিশ্বকাপ ইংল্যান্ডফিফা বিশ্বকাপ ওয়েলসফিফা বিশ্বকাপ কাতারফিফা বিশ্বকাপ সেনেগাললিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশটা আমাদের সব বয়সের

মে ২২, ২০২৬

গার্দিওলার নামে স্ট্যান্ড ও ভাস্কর্য বানাবে ম্যানসিটি

মে ২২, ২০২৬

ম্যান্ডালোরিয়ান ও গ্রোগুর নতুন মিশন!

মে ২২, ২০২৬

ঈদে কোটি ভিউ জুটির ‘মীমাংসা’!

মে ২২, ২০২৬

পঞ্চগড়ে চতুর্থ এসডিএস ডিবেট ফেস্টিভালের পর্দা উঠলো

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT