চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানকে পাওয়ার ফুটবল দেখাল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৯ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে পাঁচ নম্বরে থাকা ইংল্যান্ডের বিপক্ষে শক্তির পার্থক্য হাড়ে হাড়ে টের পেল ইরান। ২০তম অবস্থানে থাকা এশিয়ার পরাশক্তিদের ৬-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে গ্যারেথ সাউথগেটের দল। 

সোমবার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হওয়া বি গ্রুপের ম্যাচ শুরুর আগে ইরান জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা তাদের দেশের সঙ্গীত গাননি। খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত বাজানো শুরুর পর ১১ জন খেলোয়াড়ের সবাই নীরব ছিলেন।

নৈতিকতা পুলিশের হেফাজতে ইরানে মাশা আমিনি নামের এক যুবতীর মৃত্যুর কারণে দেশব্যাপী দুই মাসেরও বেশি বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের সমর্থনের অংশ হিসেবে জাতীয় সঙ্গীত গাওয়া থেকে বিরত থাকেন ইরানি ফুটবলাররা।

খেলার অষ্টম মিনিটে হ্যারি কেনের নেয়া বাঁ পায়ের দুরহ কোণ থেকে নেয়া শটে বল পায়ে লাগাতে পারেননি হ্যারি ম্যাগুয়ের। ওই মুহূর্তে ঘটে বড় দুর্ঘটনা। বল ধরতে গিয়ে নিউ দলের এক ডিফেন্ডারের সঙ্গে ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরাভান্দের সংঘর্ষ হয়।

এ ঘটনার পর মাঠে পড়ে থাকা আলীরেজার নাক থেকে রক্ত বের হতে থাকে। ডিফেন্ডারও মাথায় আঘাত পেয়ে শুয়ে ছিলেন। মেডিকেল স্টাফরা মাঠে নেমে ইরানি গোলরক্ষককে দেন প্রাথমিক চিকিৎসা।

প্রায় আট মিনিট পর খেলা আবারো শুরু হয়। তবে দুই মিনিটেরও কম সময়ে আবারো শুয়ে পড়েন আলীরেজা। তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। বদলি গোলরক্ষক হিসেবে নামেন হোসেইন হোসেইনি।

Reneta

৩০ মিনিটের মাথায় প্রথম গোলের সুযোগ পায় ইংল্যান্ড। বুকায়ো সাকার পাসে বল পেলেও ডান পায়ে তা জালে জড়াতে পারেননি ম্যাসন মাউন্ট। দুই মিনিট পর হ্যারি ম্যাগুয়েরর হেড বারে লেগে ফিরে আসে।

খেলার ৩৫ মিনিটে ভাঙে ডেডলক। লুক শর ক্রসে বল আদায় করে হেডে লক্ষ্যভেদ করেন মিডফিল্ডার জুড বেলিংহাম। ইংল্যান্ডের জার্সিতে এটাই তার প্রথম আন্তর্জাতিক গোল।

ইংলিশদের হয়ে ১৯ বছর ১৪৫ দিন বয়সে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোল করলেন বেলিংহাম। ১৯৯৮ সালে ১৮ বছর ১৯০ দিন বয়সে গোল করে থ্রি লায়ন্সের হয়ে সবচেয়ে কম বয়সে গোল করেছিলেন মাইকেল ওয়েন।

আট মিনিট পর কর্নার কিক থেকে বল পাওয়া ম্যাগুয়েরর হেড পাসে বল নিয়ে বাঁ পায়ের দারুণ শটে নিশানাভেদ করেন বুকায়ো সাকা।

ইরানের গোলরক্ষক আলীরেজার চোট পাওয়া ও ফাউলের জন্য যোগ করা সময়ের পরিমাণ দাঁড়ায় ১৪ মিনিট। এর প্রথম মিনিটেই হ্যারি কেনের ক্রসে বল নিয়ে বল জালে জড়ান রাহিম স্টার্লিং।

বিশ্বকাপের প্রথম খেলায় রাহিম স্টার্লিং গড়েছেন রেকর্ড। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ৮০ ম্যাচটি আজ তিনি খেলে ফেলেছেন। জন বার্নসের ৭৯ ম্যাচ খেলার রেকর্ড তিনি টপকে গেলেন।

দ্বিতীয়ার্ধে এসেও চলতে থাকে তাদের গোল উৎসব। ৬২ মিনিটে রাহিম স্টার্লিংয়ের অ্যাসিস্টে বাঁ পায়ে নিশানাভেদ করে বিশ্বকাপের অভিষেকেই জোড়া গোল পান সাকা।

তিন মিনিট পর জালের দেখা পায় ইরান। আলী ঘোলিজাদেহর বাড়ানো বল ডি বক্সের ভেতর থেকে ডান পায়ে জালে পাঠিয়ে দেন ফরোয়ার্ড মেহদী তারেমি।

ম্যাচের ৭১ মিনিটে কেনের পাসে বল আদায় করে বাঁ পায়ে স্কোরলাইন ৫-১ করেন মার্কাস রাশফোর্ড। ৮৯ মিনিটের মাথায় ইংল্যান্ডের হাফ ডজন গোল পূরণ করেন জ্যাক গ্রিলিশ।

ম্যাচের শেষদিকে রেফারি ভিএআরের শরণাপন্ন হয়ে ইরানের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। যোগ করা সময়ের ১৩তম মিনিটে স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন মেহদী তারেমি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ ২০২২ফিফা বিশ্বকাপ ইরানফিফা বিশ্বকাপ ইংল্যান্ডসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT