ইরান জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তাদের উদ্বোধনী ম্যাচের আগে তাদের দেশের সঙ্গীত গাননি। খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত বাজানো শুরুর পর ১১ জন খেলোয়াড়ের সবাই নীরব ছিলেন।
নৈতিকতা পুলিশের হেফাজতে ইরানে মাশা আমিনি নামের এক যুবতীর মৃত্যুর কারণে দেশব্যাপী দুই মাসেরও বেশি বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের সমর্থনের অংশ হিসেবে জাতীয় সঙ্গীত গাওয়া থেকে বিরত থাকেন ইরানি ফুটবলাররা।
কঠোর ইসলামিক ড্রেস কোড লঙ্ঘন করার জন্য গ্রেপ্তার হওয়ার পর তরুণী মাশা আমিনির মৃত্যুর কারণে একটি জনপ্রিয় বিদ্রোহ ছড়িয়ে পড়েছে ইরানে। কয়েক ডজন ইরানি জনপ্রিয় ব্যক্তিত্ব, ক্রীড়াবিদ এবং শিল্পী প্রতিবাদকারীদের সাথে সংহতি প্রকাশ করেছেন।








