ম্যাচের তখন মাঠে গড়িয়েছে কেবল আট মিনিট। হ্যারি কেনের নেয়া বাঁ পায়ের দুরহ কোণ থেকে নেয়া শটে বল পায়ে লাগাতে পারেননি হ্যারি ম্যাগুয়ের। ওই মুহূর্তে ঘটে বড় দুর্ঘটনা। বল ধরতে গিয়ে নিউ দলের এক ডিফেন্ডারের সঙ্গে ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরাভান্দের সংঘর্ষ হয়।
এ ঘটনার পর মাঠে পড়ে থাকা আলীরেজার নাক থেকে রক্ত বের হতে থাকে। ডিফেন্ডারও মাথায় আঘাত পেয়ে শুয়ে ছিলেন। মেডিকেল স্টাফরা মাঠে নেমে ইরানি গোলরক্ষককে দেন প্রাথমিক চিকিৎসা।
প্রায় আট মিনিট পর খেলা আবারো শুরু হয়। তবে দুই মিনিটেরও কম সময়ে আবারও শুয়ে পড়েন আলীরেজা। তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। বদলি গোলরক্ষক হিসেবে নামেন হোসেইন হোসেইনি।







