চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে বার্সেলোনার বিশ্বরেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ণ ১৯, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপর কাতারে উঠবে ফুটবল বিশ্বকাপের পর্দা। অংশগ্রহণকারী ৩২ দলের অনেকেই মধ্যপ্রাচ্যের দেশটিতে পা রেখেছে। ক্লাব ফুটবলের ব্যস্ততাকে ছুটি দিয়ে জাতীয় দলের হয়ে সবার লক্ষ্য এবার বিশ্বমঞ্চে তাদের সেরাটা প্রমাণ দেয়ার পালা। 

তবে নামিদামি ক্লাবগুলোর মধ্যে কতজন বিশ্বকাপে খেলবে, কে কোন দেশের জার্সি পরিধান করে মাঠে নামবেন- এসব নিয়ে সবারই থাকে আগ্রহ। এসবের মাঝে সবার দৃষ্টি কেড়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। বিশ্বকাপের বাঁশি বাজার আগেই দলটি গড়েছে বিশ্বরেকর্ড।

বার্সার সর্বাধিক ১৭ ফুটবলার এবারের বিশ্বকাপে অংশ নেবেন। কোনো এক আসরে একই ক্লাব থেকে এতো সংখ্যক ফুটবলারের খেলার বিচারে নতুন বিশ্বরেকর্ড গড়েছে লা লিগার জায়ান্টরা।

এমন রেকর্ডের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে ইনজুরি! গোড়ালির চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন স্পেনের ডিফেন্ডার হোসে গায়া। তার বদলে স্কোয়াডে ঢুকেছেন আলেজান্দ্রো বালদে। আর তাতেই বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটিকে টপকে নতুন বিশ্বরেকর্ড গড়েছে বার্সেলোনা।

বিশ্বকাপে খেলবেন বার্সার এমন তারকা ফুটবলারদের ভেতর আছেন- মার্ক-আন্দ্রে টের স্টেগেন (জার্মানি), রবার্ট লেভান্ডোভস্কি (পোল্যান্ড), রাফিনহা (ব্রাজিল), সার্জিও বুসকেটস (স্পেন) আনসু ফাতি (স্পেন), পেদ্রি (স্পেন), ফ্রেঙ্কি ডি ইয়ং (নেদারল্যান্ডস), উসমানে ডেম্বেলে (ফ্রান্স)।

এছাড়া ম্যানচেষ্টার সিটি এবং বায়ার্ন মিউনিখের ১৬ ফুটবলার এবার বিশ্বকাপে মাঠ মাতানোর অপেক্ষায় আছেন।

Reneta

ম্যানসিটির খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হল- এডারসন (ব্রাজিল) কেভিন ডি ব্রুইনে (বেলজিয়াম), ইলকায় গুনডোয়ান (জার্মানি),

বুন্দেস লিগার শিরোপাধারী বায়ার্নের খেলোয়াড়দের মধ্যে বিশ্ব আসরে যেসব তারকা খেলবেন তাদের মধ্যে আছেন- ম্যানুয়েল নয়্যার (জার্মানি), থমাস মুলার (জার্মানি) ও ম্যাথিয়াস ডি লিট (নেদারল্যান্ডস)।

দুর্ভাগ্যজনকভাবে ইনজুরিতে পড়ে সেনেগালিজ স্ট্রাইকার সাদিও মানে বিশ্বকাপ থেকে ছিটকে না গেলে বার্সার সঙ্গে রেকর্ড ভাগাভাগি করতে পারতো বাভারিয়ানরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ ২০২২বায়ার্ন মিউনিখবার্সেলোনাম্যানসিটিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT