চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ গোলের রোমাঞ্চে ক্যামেরুন-সার্বিয়ার কেউ জেতেনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের সৌন্দর্য-শোভা আরও একবার ছড়াল ক্যামেরুন ও সার্বিয়ার ম্যাচ। আল জানুব স্টেডিয়ামে মঞ্চায়িত হয়েছে হাফ ডজন গোলের রোমাঞ্চ। স্কোর শেষপর্যন্ত ৩-৩।

গ্রুপ জি-তে ব্রাজিল এক ম্যাচ খেলে জিতেছিল সার্বিয়ার বিপক্ষে। পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে সেলেসাওরা টেবিলের শীর্ষে। এক ম্যাচ খেলা সুইজারল্যান্ডের পয়েন্টও ৩, গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে আছে। দুই ম্যাচে এক ড্র ও এক হারে ক্যামেরুন ও সার্বিয়ার পয়েন্ট এক করে। গোল পার্থক্যে ক্যামেরুন তিনে, সার্বিয়া তলানিতে।

সোমবার ম্যাচের ১১ মিনিটে এগিয়ে যেতে পারত সার্বিয়া। সতীর্থের বাড়ানো বল নিয়ে দূরহকোণ থেকে শট নেন অ্যালেক্সান্দার মিত্রোভিচ। গোলরক্ষক সম্পূর্ণ পরাস্ত হলেও ডান পোস্টে লেগে বল ফিরে আসে।

ছয় মিনিট পর আবারও গোলের সুযোগ পান মিত্রোভিচ। প্রতিপক্ষ রক্ষণের খেলোয়াড়দের অভাবনীয় ভুলে সার্বিয়ান স্ট্রাইকার পায়ে বল পেয়ে যান, বক্সের ভেতর থেকে ডান পায়ে শট নেন, কিন্তু পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়।

খেলার ১৯ মিনিটে ক্যামেরুনের মিডফিল্ডার পিয়েরে কুন্ডের দূরপাল্লার শট দারুণভাবে ঠেকান সার্বিয়ার গোলরক্ষক ভানজা মিলিনকোভিচ-সাভিচ। ২৯ মিনিটে লিড পায় ক্যামেরুন। কর্নার কিক থেকে উড়ে আসা বলে হেড পাস দেন নওহু তোলো। সুযোগ কাজে লাগিয়ে ডান পায়ের শটে জালে বল জড়ান ডিফেন্ডার জেন-চার্লস ক্যাস্টেল্লেত্তো। আন্তর্জাতিক ম্যাচে ক্যাস্টেল্লেত্তোর প্রথম গোল।

ম্যাচের ৪৩ মিনিটে কুন্ডের কিক ভানজা পা দিয়ে প্রতিহত করলে ব্যবধান দ্বিগুণ হয়নি। যোগ করা সময়ে সার্বিয়া অপ্রতিরোধ্য হয়ে ওঠে। জোড়া গোল করে। অধিনায়ক দুসান তাদিচের সেট পিস শটে হেডে নিশানাভেদ করেন স্ত্রানজা পাভলোভিচ। বিশ্বকাপে ৩৩৫ মিনিট পর দলটির গোলখরার অবসান হয়।

Reneta

মিনিট দুয়েক পর ভুল পাসের সুযোগে সার্জে মিলিনকোভিচ-সাভিচ বল নিয়ে আন্দ্রিজা জিকোভিচের সঙ্গে বল আদান প্রদান করেন। পরে বাঁ-পায়ের দূরপাল্লার শটে গোল করে সার্বিয়াকে আনন্দে ভাসান।

বিরতির ঠিক আগে মিত্রোভিচের শট ক্যামেরুনের গোলরক্ষক ডেভিস এপাসি না ঠেকালে স্কোর ৩-১ হতে পারত।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজাতে থাকে সার্বিয়া। ৫৩ মিনিটে পাসিং ফুটবলের নৈপুণ্য দেখিয়ে আন্দ্রিজা জিকোভিচের অ্যাসিস্টে বল পেয়ে ডান পায়ের আলতো ছোঁয়ায় জালে জড়ান মিত্রোভিচ।

এরপর নাটকীয় প্রত্যাবর্তনের নজির গড়ে ক্যামেরুন। ৬৩ মিনিটে ক্যাস্টেল্লেত্তো নিজেদের অর্ধ থেকে লম্বা পাস দেন। বদলি নামা ভিনসেন্ট আবুবাকার গোলরক্ষককে একা পেয়ে ডান পায়ের ভলিতে জালে বল জড়ান। অফসাইফের কারণে তা বাতিল হয়। ভিএআরে অবশ্য সিদ্ধান্ত বদলায়, রেফারি অফসাইডের সিদ্ধান্ত বাতিল করে গোলের বাঁশি বাজান।

তিন মিনিট পর আরও একটি লম্বা পাসের ভেল্কি দেখায় ক্যামেরুন। পাল্টা আক্রমণে আবুবাকারের থেকে বল নিয়ে বক্স হতে বাঁ-পায়ে নিশানাভেদ করেন এরিক ম্যাক্সিম চুপো-মোটিং। খেলা জমে ওঠে।

স্কোর ৩-৩ হয়ে যাওয়ার পর আক্রমণ-পাল্টা আক্রমণে দুদল উপহার দেয় রোমাঞ্চকর ফুটবল। একাধিক গোলের সম্ভাবনা তৈরি হয়। ৮৯ মিনিটে তাদিচের পাসে বল পাওয়া মিত্রোভিচের শট পোস্টের পাশ দিয়ে যায়। যোগ করা সময়ের প্রথম মিনিটে মিত্রোভিচ বক্সে ঢুকে পড়লে এপাসি সামনে এগিয়ে বল হাত দিয়ে ঠেকিয়ে ক্যামেরুনকে রক্ষা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল জানুব স্টেডিয়ামকাতার বিশ্বকাপ ২০২২ফিফা বিশ্বকাপ ক্যামেরুনফিফা বিশ্বকাপ সার্বিয়াসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT