চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগালের বিদায়, ইতিহাস গড়ে সেমিতে মরক্কো-রূপকথা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৫ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

রূপকথার স্বপ্নযাত্রাকে আগেই বাস্তবে রূপ দিয়েছে মরক্কো। সেই অভিযান আরও সামনে এগিয়ে নিল দলটি। বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে আফ্রিকার প্রথম কোনো দেশ হিসেবে সেমিফাইনালে উঠে গেছে তারা, পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে। যেন আকাশে উড়ছে ওয়ালিদ রেগ্রাগুইয়ের শিষ্যরা। ১৯৮৬ বিশ্বকাপে আফ্রিকার প্রথম দল হিসাবে নকআউটে (দ্বিতীয় রাউন্ড) উঠেছিল মরক্কো।

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে পারে, এমন আসরে হতাশা নিয়ে শেষ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এদিনও ছিলেন না শুরুর একাদশে। বদলি নেমে দেখাতে পারেননি কোনো ম্যাজিক।

মাঝরাতে আল বাইত স্টেডিয়ামে শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। জয়ী দলটি ফাইনালে যাওয়ার লড়াইয়ে মরক্কোর বিপক্ষে খেলবে।

শনিবার আল সুমামা স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ মিনিটে ব্রুনো ফের্নান্দেসের ক্রসে বল পাওয়া জোয়াও ফেলিক্সের হেড প্রতিহত করেন মরক্কোর গোলরক্ষক বোনো। দুই মিনিট পর হাকিম জিয়েচের কর্নার কিকে ইউসেফ এন-নেসিরি বলে মাথা ছোঁয়ালেও জালে জড়ায়নি।

খেলার ৩১ মিনিটে ফেলিক্সের নেয়া ডান পায়ের দূরপাল্লার শট জাওয়াদ এল ইয়ামিকের গায়ে লেগে পোস্টের উপরের জালে গিয়ে পড়ে। অল্পের জন্য গোল হজম করেনি মরক্কো। আট মিনিট পর আবারও সুযোগ পেয়েছিলেন ফেলিক্স। রাফায়েল গেরেইরোর পাসে বল নিয়ে পোস্টের অনেক উপর দিয়ে শট মেরে বসেন।

ম্যাচের ৪২ মিনিটে ইয়াহিয়া আত্তিয়াত লম্বা পাস দিলে বক্সের ভেতর লাফিয়ে বল ধরতে যান পর্তুগিজ গোলরক্ষক ডিয়েগো কস্তা। তার সামনে থাকা ইউসেফ এন-নেসিরি হেডে দারুণভাবে লক্ষ্যভেদ করে মরক্কোকে লিড এনে দেন।

Reneta

নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডিয়েগো দালোতের হেডে আসা বল নিয়ে ডান পায়ে দুরন্ত শট নেন ব্রুনো ফের্নান্দেস। বল উপরের ক্রসবারে লাগায় পর্তুগাল সমতায় ফিরতে পারেনি।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পাল্টা আক্রমণ থেকে আজ্জেদিন ওনাহির অ্যাসিস্টে বল নিয়ে বাঁ-পায়ে শট নেন ইয়াহিয়া আত্তিয়াত। তার শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ব্যবধান দ্বিগুণ হয়নি।

বিরতির পর ৫১ মিনিটে বদলি হিসেবে নামেন মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তাতেই হয় নতুন রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ১৯৬ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন সিআর সেভেন। তার আগে কুয়েতের বাদের আল-মুতাওয়া সমানসংখ্যক ম্যাচ খেলেছিলেন।

ইনজুরিতে পড়ে স্ট্রেচারে করে ৫৭ মিনিটে মাঠ ছাড়েন মরক্কোর অধিনায়ক রোমাইন সিস। খানিক পর ওতাভিওর কাছ থেকে বল নেয়া গনসালো রামোসের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। সমতায় ফেরার অপেক্ষা পর্তুগালের আরও দীর্ঘ হতে থাকে।

ম্যাচের ৬৪ মিনিটে বের্নার্দো সিলভার পাসে বল নেয়া ব্রুনোর কিক পোস্টের সামান্য উপর দিয়ে বেরিয়ে যায়। পর্তুগালের একের পর এক আক্রমণ প্রতিপক্ষ রক্ষণ নস্যাৎ করতে থাকে। ৮২ মিনিটে রোনালদোর বাড়ানো বল নিয়ে ফেলিক্স শট করলেও ঠেকিয়ে দেন বোনো। বল পোস্টের উপর দিয়ে যায়।

যোগ করা সময়ের প্রথম মিনিটে রোনালদোর শট লুফে নিতে বোনো ভুল করেননি। তৃতীয় মিনিটে ফেলিক্সকে বাজেভাবে চ্যালেঞ্জ করায় দ্বিতীয় হলুদ কার্ডে লালকার্ড নিয়ে মাঠ ছাড়েন স্ট্রাইকার ওয়ালিদ চেদিয়া। মরক্কো দশজনের দলে পরিণত হয়।

পরে ষষ্ঠ মিনিটে ইয়াহিয়া আত্তিয়াতের অ্যাসিস্টে বল নিয়ে গোলরক্ষককে একা পেয়ে শট নেন জাকারিয়া আবুখলাল। সহজ সুযোগ পেলেও কস্তা সামনে এসে বল প্রতিহত করায় ব্যবধান বাড়েনি। কয়েক সেকেন্ড পর পেপের হেড জালে প্রবেশ না করায় কার্যত পর্তুগালের বিদায়ঘণ্টা বেজে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ পর্তুগালফিফা বিশ্বকাপ মরক্কোসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টেডিয়াম এলাকায় মাদক, দখল ও অনিয়ম উচ্ছেদে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী।

আগস্ট ৬, ২০২৬

১০ বছরে মাইজিপি ব্যবহারকারী ২ কোটি ৩০ লাখ

আগস্ট ৬, ২০২৬

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

আগস্ট ৬, ২০২৬

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

আগস্ট ৬, ২০২৬

এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ‘৮.৮ গ্রেট ৮ সেল’

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT