চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান পুরো বিশ্বের ‘সম্মান’ অর্জন করেছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে গ্রুপপর্বেই বিদায় নিয়েছে ইরান। এশিয়ার দেশটির যেখানে এক পয়েন্ট প্রয়োজন ছিল, সেখানে মার্কিনীদের দরকার ছিল জয়। বাজিটা শেষপর্যন্ত জিতেছে গ্রেগ বেরহাল্টারের শিষ্যরা। পরাজয়ের পর ইরানের কোচ কার্লোস কুইরোজ বলেছেন, তার দল অন্তত ড্র পাওয়ার যোগ্য ছিল। সঙ্গে বলেছেন, তার দল কাতারে ‘পুরো বিশ্বের সম্মান’ অর্জন করেছে।

‘২০১৮ সালের আগে বলেছিলাম, আগে অনেক ক্লাব এবং জাতীয় দলের কোচ হয়েছি। কিন্তু আমার ক্যারিয়ারে এমন খেলোয়াড় দেখিনি যারা ইরানের খেলোয়াড়দের মতো সবকিছু উজাড় করে দেয় এবং বিনিময়ে কিছুই পায় না। কখনও কখনও ফুটবলে ন্যায্য কিছু হয় না। আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। সমগ্র বিশ্বের সম্মান অর্জনে আমরা সফল হয়েছি।’

প্রতিপক্ষের জালে বল জড়াতে না পারার ব্যর্থতার দায়ভারও নিজের কাঁধে নিয়েছেন ইরানের কোচ। তবে ভাগ্য সহায় ছিল না বলেছেন।

‘ফুটবল ঈশ্বর যাদের আশীর্বাদ করেন, তারা গোল পায়। দুর্ভাগ্যজনকভাবে আমরা গোল করতে পারিনি। ম্যাচের আগে বলেছিলাম, মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম দুটি ম্যাচে সবচেয়ে ধারাবাহিক দল ছিল। ওয়েলস এবং ইংল্যান্ডের মতো তারা যেভাবে খেলা শুরু করেছিল, আমাদের সঙ্গেও একইভাবে করেছে। তারা আগ্রাসী ও ক্ষিপ্রতার সঙ্গে খেলে এবং গোল পায়। এমনটা দেখে মোটেও অবাক হইনি।’

‘কিন্তু দ্বিতীয়ার্ধে পরিস্থিতি বদলে যায় এবং আমরা বলের দখলে নিতে পারছিলাম। প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছিলাম এবং আমাদের অন্তত একটি গোল প্রাপ্য ছিল।’

ম্যাচের শেষদিকে স্ট্রাইকার মেহেদী তারেমি ডি-বক্সের ভেতর ঢুকে গোলের সম্ভাবনা জাগিয়েছিলেন। এ সময় ডিফেন্ডার ক্যামেরন কার্টার-ভিকার্স তাকে বাধা দেন। ইরানের খেলোয়াড়রা পেনাল্টি দাবি করলেও রেফারি সাড়া দেননি।

Reneta

কুইরোজ বলছেন, ‘আমি এখনও এ ঘটনার রিপ্লে দেখিনি। তবে এখন এটা নিয়ে কথা বলা বোকামি। যুক্তরাষ্ট্র শেষ ষোলোতে পৌঁছেছে। এটার কোনো পরিবর্তন হবে না। জীবন চলতে থাকবে এবং সামনে আরও কিছু ম্যাচ আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল সুমামা স্টেডিয়ামকাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ ইরানসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬

প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩ প্রতিবন্ধী ব্যক্তির নিয়োগপত্র গ্রহণ

জুলাই ৩০, ২০২৬

ভোলা-বরিশাল সেতুতে জাপানি বিনিয়োগ আনছে স্ট্যালিয়ন ক্যাপিটাল

জুলাই ৩০, ২০২৬

ব্রাজিল খেলতে আসছে ভারতে, জানাল দিন তারিখ

জুলাই ৩০, ২০২৬

‘কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন আরও জনবান্ধব হবে’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT