চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাস বদলাতে পারবে ফ্রান্স?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
ফ্রান্সের ফুটবল দল বিশ্বকাপের ম্যাচে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয়ের মুকুট অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন- এই সত্যটি গত কয়েক আসরে ধারাবাহিকভাবে দেখে আসছে ফুটবল বিশ্বকাপ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে এসে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়ার তিক্ত অভিজ্ঞতা হচ্ছে বিশ্বচ্যাম্পিয়নদের। এবার ইতিহাস বদলাতে পারবে ফ্রান্স?

তার আগে জেনে নেয়া যাক বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে এসে গ্রুপপর্বেই বাদ পড়া দলগুলোর কাহিনী।

ইতালি (২০১০ বিশ্বকাপ): ২০০৬ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারানো ইতালি পরের আসরেও ছিল হটফেভারিট। গ্রুপসঙ্গী হিসেবে স্লোভাকিয়া, নিউজিল্যান্ড ও প্যারাগুয়ের মতো সহজ প্রতিপক্ষ পেয়েছিল। কিন্তু আজ্জুরিরা জিততে পারেনি কোনো ম্যাচেই। দুই ড্রয়ের পাশাপাশি হেরেছিল একটিতে। তাতে নকআউট পর্বের আগেই বাদ পড়ে যায়।

Banglabid

স্পেন (২০১৪ বিশ্বকাপ): বিশ্ব ফুটবলে তখন স্প্যানিশদের টিকিটাকার জয়জয়কার, ২০১০ আসরের বিশ্বজয়ী। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ব্রাজিলে হওয়া পরের আসরে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয় তারা। দ্বিতীয় ম্যাচে চিলির কাছে ২-০ গোলে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়। শেষ ম্যাচে অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে সান্ত্বনার জয় জুটেছিল। তাতে লাভের লাভ কিছু হয়নি!

জার্মানি (২০১৮ বিশ্বকাপ): টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের জন্য রাশিয়ায় গিয়েছিল ২০১৪ সালের ফাইনালে আর্জেন্টিনার স্বপ্নভাঙা জার্মানি। তবে পরের আসরে মেক্সিকো ও সাউথ কোরিয়ার কাছে হেরে গ্রুপপর্বই বিদায় নেয় রাশিয়া থেকে। গ্রুপপর্বে দুই ম্যাচ হারার বিব্রতকর রেকর্ডও এবার সঙ্গী হয় জায়ান্ট জার্মানির।

টানা তিন আসরে এমন কাণ্ডের আগেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে পরের আসরে এসে গ্রুপপর্বে বাদ পড়ার নজির আছে। ১৯৫০ সালে ইতালি, ১৯৬৬ সালে ব্রাজিল ও ২০০২ সালে ফ্রান্সের রয়েছে এমন বিব্রতকর অভিজ্ঞতা। এবার কি ইতিহাস বদলাতে পারবে ২০১৮তে রাশিয়া জয় করা ফ্রান্স?

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেকাতার বিশ্বকাপ-2022দেশমফিফা বিশ্বকাপ ফ্রান্সসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চলে গেলেন প্রখ্যাত শিশুসাহিত্যিক আলী ইমাম

পরবর্তী

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

পরবর্তী

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা বসে আছেন, পেশাদারী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আশা করি কূটনীতিকরা তাদের ‘আচরণবিধি’ মেনে চলবেন: পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT