চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি প্রস্তুত, ভামোস আর্জেন্টিনা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

স্বপ্নপূরণের সেই মাহেন্দ্রক্ষণ থেকে এককদম দূরে লিওনেল মেসি ও আর্জেন্টিনা। কাতারে আজ ফ্রান্সকে হারাতে পারলেই ৩৬ বছরের শিরোপাখরার অবসান ঘটবে আলবিসেলেস্তেদের, অধরা বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরতে পারবেন মহাতারকা এলএম টেন। ময়দানে নামার আগে বার্তাটা দিয়ে রাখলেন মেসি, জানালেন তিনি প্রস্তুত।

আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল মহারণ রোববার রাতে। বাংলাদেশ সময় রাত ৯টায় খেলা গড়াবে। দুদলের জন্যই নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা ঘরে তোলার মিশন। ২০১৪ আসরের ফাইনালে জার্মানির কাছে স্বপ্নভঙ্গ হওয়া মেসির জন্য অধরা আজন্মক্ষুধা নিবারণের মঞ্চ।

ময়দানে নামার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছোট্ট একটি বার্তা দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। লিখেছেন, ‘আমি প্রস্তুত, ভামোস আর্জেন্টিনা।’

Banglabid

সঙ্গে আকাশী-নীল জার্সি জড়িয়ে ডান হাঁটু গেড়ে বসে এডিডাসের বিশেষ সোনালী বুট পরা অবস্থার একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেছেন। জাদুকরী বাঁ-পায়ের পাশেই রাখা একটি বল। যা আজ তার কথা শুনলেই সর্বসুখে নেচে উঠবে সমর্থক-ফুটবলপ্রেমীরা।

বিশ্বসেরার সোনালী ট্রফির মতো ফাইনালের আগে মেসি দাঁড়িয়ে আছেন হরেক ব্যক্তিগত অর্জনের সুযোগের সামনেও। ৫ গোল করে শেষ প্রতিপক্ষের তারকা কাইলিয়ান এমবাপের সাথে আছেন গোল্ডেন বুট জেতার দৌড়ে। পাঁচ গোলের সাথে ৩ অ্যাসিস্ট আর ১৮বার গোলের সুযোগ তৈরি করে আসরে টানা চার ম্যাচে সেরার পুরস্কার তোলার পর দাঁড়িয়ে আছেন টুর্নামেন্টসেরার গোল্ডেন বল জেতার সামনেও। যেখানে তার শক্ত প্রতিদ্বন্দ্বী ফাইনালের প্রতিপক্ষ অ্যান্টনিও গ্রিজম্যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022ফাইনালফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ ফ্রান্সমেসিলুসেইল স্টেডিয়ামসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের শক্তিমান অর্থনীতির জনক সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন

আগস্ট ১২, ২০২৬

মেঘনা-ধনাগোদা বাঁধে ৫ শতাধিক গর্ত

আগস্ট ১২, ২০২৬

আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে বদলি

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পদ্মা-মেঘনা-যমুনার পাশাপাশি বেসরকারি খাতেও তেল বিক্রির সুযোগ

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT