চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় সঙ্গীত না গাওয়ায় ইরানি ফুটবলারদের হতে পারে মৃত্যুদণ্ড!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচের আগে ইরানের জাতীয় সঙ্গীত গাননি দেশটির ফুটবলাররা। সেজন্য দেশে ফেরার পর ইরানি ফুটবলাররা ভয়ানক পরিণতির মুখোমুখি হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

গত ২১ নভেম্বর খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত বাজানো শুরুর পর ১১ জন খেলোয়াড়ের সবাই নীরব ছিলেন। এমন কাণ্ডের পর দেশে ফিরে গেলে তাদের জেল কিংবা মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তির পেতে পারেন।

নৈতিক পুলিশের হেফাজতে ইরানে মাশা আমিনি নামের এক যুবতীর মৃত্যুর কারণে দেশব্যাপী দুই মাসেরও বেশি বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের সমর্থনের অংশ হিসেবে জাতীয় সঙ্গীত গাওয়া থেকে বিরত থাকেন ইরানি ফুটবলাররা।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সেতায়েশি মাত্র কয়েকদিন আগে বলেছিলেন, যারা জাতীয় সঙ্গীত গাওয়া থেকে বিরত থাকবেন, তাদের শাস্তি দেয়া যেতে পারে।

একইসঙ্গে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোও জানিয়েছে, মাত্র দশ দিন আগে এক ইরানি ধর্মগুরু নামাজের সময় অ্যাথলেটদের উদ্দেশ্য করে বলেছিলেন, যারা জাতীয় সঙ্গীতের অসম্মান করবে, তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।

কঠোর ইসলামিক ড্রেস কোড লঙ্ঘন করার জন্য গ্রেপ্তার হওয়ার পর তরুণী মাশা আমিনির মৃত্যুর কারণে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানে। কয়েক ডজন ইরানি জনপ্রিয় ব্যক্তিত্ব, ক্রীড়াবিদ এবং শিল্পী প্রতিবাদকারীদের সাথে সংহতি প্রকাশ করেছেন।

Reneta

রাজনৈতিক ভিন্নমত ইরানে একটি অপরাধ হিসেবে গণ্য করা হয়। গত সেপ্টেম্বর থেকে চলতে থাকা বিক্ষোভে অংশ নেয়ার জন্য ইতোমধ্যে ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এছাড়া বিক্ষোভে ১৫ হাজারের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর হাতে শতাধিক ব্যক্তি নিহত হয়েছে বলে গণমাধ্যমে বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ ২০২২জাতীয় সঙ্গীতফিফা বিশ্বকাপ ইরানলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত

জুলাই ৩০, ২০২৬
ফাইল ছবি

রাজধানীতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ বর্ষণের আভাস

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জুলাই ৩০, ২০২৬

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT