চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুর একাদশে ডি মারিয়া, যাদের নিয়ে নামছে ফ্রান্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ও ফ্রান্স দলের খেলোয়াড়রা বিশ্বকাপের আগে উচ্ছ্বাস প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শঙ্কা ছিল আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির ফর্মেশনে আটকে যাবেন অ্যাঙ্গেল ডি মারিয়া। তবে শিরোপার মঞ্চে নতুন ফর্মেশনে তিনি শুরুর একাদশেই রেখেছেন ‘ফাইনালম্যান’ ডি মারিয়াকে। আক্রমণে মেসির সঙ্গে থাকছেন তরুণ জুলিয়ান আলভারেজ।

কাইলিয়ান এমবাপের হাতে দ্বিতীয় শিরোপা নাকি ৩৬ বছরের খরা ঘোচাবেন লিওনেল মেসি— লুসেইল স্টেডিয়ামে সেই প্রশ্নের উত্তর পেতে কয়েক ঘণ্টার অপেক্ষা। বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে শিরোপাযুদ্ধ। তার আগে ফাইনালিস্ট দুই দল ফ্রান্স ও আর্জেন্টিনা শুরুর একাদশ জানিয়ে দিয়েছে।

সোনালী ট্রফি উঁচিয়ে ধরার মিশনে আলবিসেলেস্তে কোচ সেমিফাইনালের ম্যাচ থেকে এনেছেন একটি পরিবর্তন, লিয়ান্দ্রো পারেদেসের জায়গায় খেলবেন ডি মারিয়া। স্কালোনি মাঠ সাজিয়েছেন ৪-৩-১-২ ফর্মেশনে। সেখানে প্রতিপক্ষ দিদিয়ের দেশম রেখেছেন ৪-২-৩-১ ফর্মেশন।

Banglabid

ফ্রান্স কোচ মরক্কো ম্যাচের থেকে এনেছেন দুটি পরিবর্তন। ডাওট উপামেকানোর সুস্থ হয়ে যাওয়ায় খেলবেন ইব্রাহিমা কোনাতের জায়গায় এবং ইউসুফ ফোফানার জায়গায় মাঝমাঠের দায়িত্বে ফিরছেন আদ্রিয়েন রাবিওত।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, রদ্রিগো ডে পল, নিকোলাস তাগলিয়াফিকো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফের্নান্দেজ, অ্যাঙ্গেল ডি মারিয়া, লিওনেল মেসি (অধিনায়ক), জুলিয়ান আলভারেজ।

ফ্রান্সের একাদশ: হুগো লরিস (অধিনায়ক), হুলেস কৌন্ডে, রাফায়েল ভারানে, ডাওট উপামেকানো, থিও হের্নান্দেজ, অরেলিয়া শুয়ামেনি, আদ্রিয়েন রাবিওত, উসমানে ডেম্বেলে, অলিভিয়ের জিরুদ, অ্যান্টনিও গ্রিজম্যান, কাইলিয়ান এমবাপে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেকাতার বিশ্বকাপ-2022ডি মারিয়াফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ ফ্রান্সমেসিলিড ফিফা বিশ্বকাপলুসেইল স্টেডিয়াম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উদযাপিত হলো ৬ষ্ঠ ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড

পরবর্তী

৫ শূন্য আসনে উপনির্বাচন ১ ফেব্রুয়ারি

পরবর্তী
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ শূন্য আসনে উপনির্বাচন ১ ফেব্রুয়ারি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাম রাজনীতিকরা অর্থ পাচারকারীদের পক্ষ নেয় কীভাবে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার: বিভাগীয় বাছাই শুরু ৩১ আগস্ট

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী ও বিমানবাহিনী ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌ ও বিমান বাহিনীতে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবার ওটিটিতে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বন্দরে বেড়েছে রাজস্ব, আরও যেসব অগ্রগতি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জামালপুরে তালাবদ্ধ ফ্ল্যাটে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT