চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রোয়েশিয়াকে আক্রমণের স্থান নির্ধারণ করেছে আর্জেন্টিনা: স্কালোনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে যাওয়া আর্জেন্টিনা তাদের কৌশলগত পদ্ধতির উপর আস্থা রাখবে। একইসঙ্গে বিশ্বাস রাখবে তারা বর্তমান রানার্সআপদের মাঠের লড়াইয়ে আক্রমণ করতে পারে।  

প্রেস কনফারেন্সে এমনটাই জানিয়েছেন আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি।

গতবার ফাইনালে খেললেও এবার ক্রোয়েশিয়াকে শেষ চারে যাওয়ার ক্ষেত্রে ফেভারিট ভাবা হয়নি। তবে পরপর দুই ম্যাচে টাইব্রেকারে জিতে ঠিকই সেমিতে পৌঁছে যায়।

বিষয়টিকে মাথায় রেখে স্কালোনি বলেন, তারা অনেক দলকে সমস্যায় ফেলেছে। আমি মূল খেলোয়াড় বা তাদের শক্তি এবং দুর্বলতার কথা উল্লেখ করবো না। তবে আমরা বিশ্লেষণ করেছি যে তাদের কোন জায়গায় আক্রমণ করতে পারি। কখনো কখনো এটি কার্যকর হয়। কখনো কখনো তা হয় না।

‘আমাদের নিজস্ব পদ্ধতি আছে, ধরণ আছে। অবশ্যই কিছু পরিস্থিতিতে প্রতিপক্ষরা কীভাবে খেলছে তা আমাদের বিবেচনায় নিতে হবে। আমরা নিজেদের পদ্ধতির বাইরে গিয়ে খেলার ধরণ পরিবর্তন করব না। খেলা চলাকালীন আমরা অবশ্যই পরিস্থিতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবো এবং চ্যালেঞ্জ মোকাবিলা করবো।’

আমরা পিচে সবকিছু দেয়ার চেষ্টা করি। কখনো ভাগ্য আপনার পক্ষে থাকতে পারে। আমাদের যদি ভালো পারফরম্যান্স থাকে তবে লক্ষ্যে পৌঁছানোর রাস্তা আরও সহজ থাকবে। তবে এটি ফুটবল। এখানে মাঝে মাঝে সেরা দল জিততে পারে না।

Reneta

অ্যাঙ্গেল ডি মারিয়া এবং রদ্রিগো ডে পল দুজনেই খেলার জন্য ফিট আছেন। মার্কোস অ্যাকুনা গঞ্জালো মন্টিয়েলকে না পাওয়া কোনো সমস্যা হবে না বলেই স্কালোনি জানান।

ক্রোয়েশিয়ার অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচ ৩৭ বছর বয়সেও নিজের জাত ও সামর্থ্য চিনিয়ে চলেছেন। তার খেলা দেখাটা আনন্দের বলেই দাবি করলেন স্কালোনি।

‘তিনি আমাদের অনেকের জন্য একজন রোল মডেল। শুধুমাত্র তার প্রতিভার কারণে নয়, তার আচরণের জন্যও। আমাদের তার খেলা উপভোগ করা উচিত। আপনি যদি ফুটবল ভালোবাসেন তবে তার মতো খেলোয়াড়দের উপভোগ করা উচিত।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ ক্রোয়েশিয়ালুসেইল স্টেডিয়ামসেমিলিড ফিফা বিশ্বকাপস্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেনের বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ৭, ২০২৬

ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কট্টরপন্থীদের বিরুদ্ধে সেনা প্রধানের কঠোর অবস্থানে পাকিস্তানে কী ঘটছে!

আগস্ট ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে এক ফিশারি থেকে সাবেক পুলিশের মরদেহ উদ্ধার

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শুধু রাজনৈতিক দলগুলোর ছিল না, বিপ্লবে অংশ নেওয়া মানুষদেরও ছিল: নাহিদ ইসলাম

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT