চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেনাল্টি আমাদের হত্যা করেছে: মদ্রিচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

আর্জেন্টিনাকে পেনাল্টি দেয়ার জন্য ইতালিয়ান রেফারি দানিয়েল ওরসাতোকে তিরস্কার করেছেন ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদ্রিচ। তার মতে, রেফারি ছিলেন বিভ্রান্ত এবং সবচেয়ে বাজে রেফারিদের একজন।

ম্যাচ শেষে মদ্রিচ বলেছেন, ‘পেনাল্টির আগ পর্যন্ত আমরা মাঠে ভালো সময় কাটিয়েছি। পরে তা ছিল না। কারণ তিনি (জুলিয়ান আলভারেজ) আমাদের গোলরক্ষককে কিক মেরে আঘাত করেছিলেন।’

‘সাধারণত আমি রেফারিদের নিয়ে কথা বলি না। কিন্তু আজ না বলে থাকা অসম্ভব। ওরসাতো আমার জানা সবচেয়ে খারাপ রেফারিদের একজন। আমি শুধু আজকের কথা বলছি না। আমি খেলেছি এমন ম্যাচে অনেকবার তিনি এমন রেফারিং করেছেন। তার সম্পর্কে আমার কখনোই ভালো স্মৃতি নেই। এটা একটা বিপর্যয়। আর্জেন্টিনাকে অভিনন্দন। কিন্তু প্রথম পেনাল্টি আমাদের হত্যা করেছে।’

ম্যাচে পাল্টা আক্রমণ থেকে বল নিয়ে বক্সের ভেতর ঢুকেছিলেন জুলিয়ান আলভারেজ। বল ঠেকাতে গিয়ে সামান্য এগিয়ে আসা লিভাকোভিচ ধাক্কা দিয়ে বসেন আলভারেজকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজিয়ে দেন। ফাউল না করলেও আর্জেন্টাইন স্ট্রাইকারকে বাধার মুখে ফেলে লিভাকোভিচ দেখেন হলুদ কার্ড। রেফারি পেনাল্টির সংকেত দেয়ার পর তর্কে জড়ানোয় কোভাচিচকেও হলুদ কার্ড দেখতে হয়।

পরে ৩৪ মিনিটের সেই স্পট কিক থেকে নিশানাভেদ করতে ভুল করেননি মেসি। আর্জেন্টিনা ১-০ গোলের লিড পায়। তারপর খেলার চিত্র পাল্টে যায়। ক্রোয়েশিয়া আর ম্যাচেই ফিরতে পারেনি। ৩-০তে জিতে ফাইনালে যায় মেসির দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ ক্রোয়েশিয়ামদ্রিচসেমিফাইনালসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT