চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা-পোল্যান্ড: ইতিহাস কী বলছে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে তিনে আছে আর্জেন্টিনা। ২৬তম স্থানে পোল্যান্ড। দুদলের ব্যবধানটা এখানে পরিষ্কার! মুখোমুখি লড়াইয়েও এগিয়ে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপের ইতিহাস অবশ্য বলছে, দুদলের জয়-পরাজয়ের সংখ্যা সমানে-সমান। আগের দুই দেখায় একবার করে জিতেছে আর্জেন্টিনা ও পোলিশরা।

১৯৬৬ সালে দল দুটি প্রথমবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়। সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। মোট ১১ বারের দেখায় আকাশী-নীলরা জিতেছে ৬ বার, পোল্যান্ড ৩ বার। বাকি দুই ম্যাচ হয়েছিল ড্র।

বিশ্বকাপে প্রথমবার ১৯৭৪ সালে গ্রুপপর্বের খেলায় পোল্যান্ডের মুখোমুখি হয়ে ৩-২ গোলে হারে আর্জেন্টিনা। চার বছর পর ঘরের মাঠে দ্বিতীয় রাউন্ডে অবশ্য ২-০ গোলে জিতে নিয়েছিল প্রতিশোধ।

Banglabid

এবারের হটফেভারিট আর্জেন্টিনার মিশনে শুরুটা ভালোভাবে হয়নি। র‍্যাঙ্কিংয়ের ৫১তে থাকা সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে গ্রুপপর্বেই বিদায়ের শঙ্কায় পড়ে। দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয়ে মেসিদের মিলেছে খানিক স্বস্তি।

অন্যদিকে রবার্ট লেভান্ডোভস্কির পেনাল্টি মিসে মেক্সিকোর বিপক্ষে গোলশূন্য ড্রয়ে আসর শুরু করে পোল্যান্ড। দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখে।

বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় স্টেডিয়াম ৯৭৪-এ সি-গ্রুপের খেলায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও পোল্যান্ড।

Reneta

এই ম্যাচে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পা দেবে লিওনেল স্কালোনির দল। হারলে নিতে হবে বিদায়। ড্র হলে নকআউট পর্বে যেতে হলে তাদের সৌদি আরব ও মেক্সিকো ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে, মেলাতে হবে অনেক হিসেব-নিকেশ।

অন্যদিকে, পোল্যান্ড জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটের টিকিট কাটবে। ড্র করলেও চলে যাবে পরের রাউন্ডে। আর হারলে তাদেরও সৌদি আরব ও মেক্সিকো ম্যাচের ফলাফলের উপর নির্ভর হওয়ার বিকল্প থাকবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ পোল্যান্ডস্টেডিয়াম ৯৭৪
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর জন্য উপহার কালো শাল কী বার্তা দেয়?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতে কী হলো

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

আগস্ট ১০, ২০২৬

খাদ্যে ভেজাল: দেখতে আকর্ষনীয় হলেই কী নিরাপদ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT