চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনসমুদ্রে চ্যাম্পিয়ন মেসিদের বরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

স্নায়ুচাপী ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের ট্রফি জয়ের ২৪ ঘণ্টার মাঝেই দেশের উদ্দেশ্যে যাত্রা করে আলবিসেলেস্তে দল। বুয়েন্স আয়ারসের এজাজ বিমানবন্দর, রাস্তা হয়ে পুরো শহরে লাখো মানুষ অপেক্ষায় ছিল চ্যাম্পিয়ন মেসিদের অপেক্ষায়।

কাতারের দোহা থেকে ইতালির রোম হয়ে দেশে ফিরেছেন লিওনেল স্কালোনির শিষ্যরা। দুটি বিমানে দুই বহরে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সঙ্গে ছিল কোচিং স্টাফ এবং তাদের পরিবার। বিমানবন্দর থেকে লাখো মানুষের জনসমুদ্র ঠেলে ওবেলিক্স ল্যান্ডমার্কে শিরোপা উঁচিয়ে ধরবেন মেসিরা। এরপর যাবেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন ভবনে।

বিমানবন্দর তো বটেই বুয়েন্স আয়ারসের পুরো রাস্তা জনসমুদ্রে পরিণত হয়েছে। অনেকটা যেন আকাশী-নীল রঙ ধারণ করেছে বুয়েন্স আয়ারসের রাস্তা। মানুষের ঢল রাস্তা থেকে অ্যাসোসিয়েশন ভবন পর্যন্ত পৌঁছেছে। ছাদখোলা বাসে কখনও লিওনেল মেসি কখনও এমিলিয়ানো মার্টিনেজ অথবা কোচ লিওনেল স্কালোনি শিরোপা উঁচিয়ে সমর্থকদের দেখাচ্ছেন।

দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ আজকের দিনটাকে সাধারণ ছুটি ঘোষণা করেছেন। চ্যাম্পিয়নরা দেশে ফেরার আগ থেকেই তাই আর্জেন্টিনায় উৎসব রব পড়ে গেছে। ড্রাম বাজিয়ে, গান করে কেউ কেউ উদযাপন করছেন। অনেকে মেসিদের জার্সি বিতরণ করে সামিল হচ্ছে শিরোপা জয়ের আনন্দে। কেউ কেউ ঘোড়ায় চড়ে পতাকা উড়িয়ে, পুরো শহর যেন সেজেছে আকাশী নীল রঙে।

রোববার লুসেইল স্টেডিয়ামে শিরোপার মঞ্চ উত্তেজনার পারদ চড়েছিল তুঙ্গে। খেলার ৮০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকার পর ৮৭ সেকেন্ডের মাঝে এমবাপে গোল করে থমকে দেন। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। মেসি ফের লিড আনলে শেষ সময়ে পেনাল্টি থেকে আবারও সমতায় আনে ফ্রান্স। মেসির জোড়া গোল ও এমবাপের হ্যাটট্রিকে খেলা গড়ায় টাইব্রেকারে। ৪-২ শট ব্যবধানে মার্টিনেজ নৈপূণ্যে চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির আর্জেন্টিনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022ছাদখোলা বাসফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ ফ্রান্সবুয়েন্স আয়ারসমেসিলিড ফিফা বিশ্বকাপস্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

কিশোর-কিশোরীর মধ্যে যৌনসম্পর্ক আর ধর্ষণ নয়! নতুন আইন পাশ

মে ২২, ২০২৬

গার্দিওলার নামে স্ট্যান্ড ও ভাস্কর্য বানাবে ম্যানসিটি

মে ২২, ২০২৬

ম্যান্ডালোরিয়ান ও গ্রোগুর নতুন মিশন!

মে ২২, ২০২৬

ঈদে কোটি ভিউ জুটির ‘মীমাংসা’!

মে ২২, ২০২৬

পঞ্চগড়ে চতুর্থ এসডিএস ডিবেট ফেস্টিভালের পর্দা উঠলো

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT