চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার কাতার-বাহরাইন দ্বন্দ্বের অবসান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৯ অপরাহ্ন ১৩, এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

মধ্যপ্রাচ্যের দুই দেশ কাতার ও বাইরাইন নিজেদের মধ্যে বছরের পর বছর ধরে চলে আসা বিরোধের অবসান ঘটাবে বলে ঘোষণা দিয়েছে। উভয় দেশই বলেছে, দীর্ঘ দিনের বিরোধ ভুলে তারা ‘উপসাগরীয় ঐক্য’ প্রতিষ্ঠা করতে চায় এবং পরস্পরের সাথে সংহতি বাড়াতে চায়।

এ উপলক্ষে বুধবার দুই দেশের প্রতিনিধিরা সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠক করেছেন। ২০১৭ সাল থেকে দু’দেশের মধ্যে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন ছিল।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, উভয় পক্ষই ‘জিসিসি চার্টার অনুযায়ী উপসাগরীয় ঐক্য ও সংহতি বাড়াতে বৈঠক করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল আহমেদ বিন হাসান আল-হাম্মাদি ২০১৭ সালের দ্বন্দ্বের সমাধানের বিষয়ে আলোচনা করতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি শেখ আবদুল্লাহ বিন আহমেদ আল খলিফার সাথে দেখা করেছেন।

২০১৭ সালে সৌদি আরবের সঙ্গে জোটবদ্ধ হয়ে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং মিসর- কাতারের সাথে সব ধরণের সম্পর্ক ছিন্ন করে। এমনকি কাতারের ওপর তারা কূটনৈতিক অবরোধ আরোপ করেছিল। তারা দাবি করেছিল, ইরানের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে কাতার। এছাড়াও কট্টরপন্থী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে তারা।

চারটি আরব দেশ নিজেদের আকাশ ও জলসীমা ব্যবহারের বিষয়ে কাতারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। তারা কাতারের সঙ্গে সব ধরণের বাণিজ্যও বন্ধ করে দিয়েছিল।

কাতার-বাহরাইনের মধ্যে সমুদ্রসীমা সংক্রান্ত বিরোধও রয়েছে।

Reneta

গত জানুয়ারি মাসে বাহরাইনের যুবরাজ ও কাতারের আমিরের মধ্যে ফোনালাপ হয়। এ ফোনালাপে তারা দেশ দুটির মধ্যকার মতপার্থক্য নিয়ে আলোচনা করেন। এ ঘটনা উভয় দেশের মধ্যে বিরোধ অবসানের সম্ভাবনা তৈরি করে।

গত মাসে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরান সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। সাত বছরের কূটনৈতিক বিভেদ ভুলে দুই দেশ সম্পর্ক জোড়া লাগানোর পথে হাঁটতেই মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও পরিবর্তন আসতে শুরু করেছে। ইতিমধ্যে ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের আলোচনাও সফল হয়েছে।

আলোচনা শুরু হয়েছে সিরিয়া এবং সৌদি আরবের মধ্যেও। সিরিয়া বিষয়ে জাতীয় সমঝোতা অর্জনের লক্ষ্যে দুই দেশের শীর্ষ কূটনীতিকেরা জেদ্দায় বৈঠকে বসছেন। সৌদি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর এই প্রথম দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব সফর করছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইরানকাতারবাহরাইনমধ্যপ্রাচ্যমিসরসংযুক্ত আরব আমিরাতসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কাল দেখা হচ্ছে সিনেমা হলে’

মার্চ ২১, ২০২৬

ঈদের সকালে চ্যানেল আইয়ে শাকিবের ‘অন্তরাত্মা’

মার্চ ২১, ২০২৬

মাসব্যাপী সিয়াম সাধনার পর উৎসবময় ঈদুল ফিতর

মার্চ ২১, ২০২৬

রোনালদোকে ছাড়াই বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল

মার্চ ২০, ২০২৬

টাকা লেনদেন মালয়েশিয়ায় আর সংঘর্ষ কিশোরগঞ্জে

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT