আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের শর্ত

পুতিন ইউক্রেন যুদ্ধের শর্ত নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনা করছেন, তিনি একটি পত্রিকা হাতে নিয়ে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইউক্রেনে যুদ্ধ পরিচালনা বন্ধ করার জন্য কয়েকটি শর্ত রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাই যুদ্ধ বন্ধের জন্য পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের পরিকল্পনা থেকে বিরত থাকাসহ ইউক্রেনকে মানতে হবে পুতিনের বেশ কিছু শর্ত।

আজ (১৫ জুন) শনিবার একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূতদের সামনে এক বক্তৃতায় পুতিন বলেছেন, অবিলম্বে যুদ্ধবিরতির ঘোষণা করব আমরা। তবে ইউক্রেন যদি ন্যাটোতে যোগদানের পরিকল্পনা থেকে বিরত থাকে তবেই যুদ্ধবিরতির ঘোষণা করে আলোচনায় বসা যায়। এছাড়াও ৪টি অধিকৃত অঞ্চল থেকে সেনা সরাতে হবে ইউক্রেনকে।

শর্তে পুতিন আরও জানিয়েছেন, ইউক্রেনকে সামরিক শক্তির ওপর বিধিনিষেধ আরোপ করতে হবে। পাশাপাশি ইউক্রেনকে রাশিয়ানদের স্বার্থরক্ষার বিষয়টিও দেখতে হবে।

তিনি মনে করেন, এই বিষয়গুলো আন্তর্জাতিক চুক্তির অংশ হওয়া উচিত। এছাড়াও রাশিয়ার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশ যেসব নিষেধাজ্ঞা জারি করেছে, তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন পুতিন।

মূলত, ইউক্রেনের পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে আলোচনা চলছে। যা মোটেই ভাল চোখে দেখছে না রাশিয়া। প্রথম থেকেই ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিরুদ্ধে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিষয়:ইউক্রেনভ্লাদিমির পুতিনরাশিয়ারাশিয়া-ইউক্রেন যুদ্ধ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…