চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদিকে পুতিনের জন্মদিনের শুভেচ্ছায় সম্পর্ক দৃঢ় করার প্রত্যয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
গত মাসে এসসিও শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎ হয়েছিল।  ছবি: সংগৃহীত

গত মাসে এসসিও শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎ হয়েছিল। ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার ১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় তিনি মস্কো-দিল্লির মধ্যকার কৌশলগত অংশীদারত্ব মজবুত করতে মোদির ব্যক্তিগত অবদানের প্রশংসা করেন।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় পুতিন বলেন, প্রিয় প্রধানমন্ত্রী, আপনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।

তিনি আরও বলেন, আমাদের দেশের মধ্যে বিশেষ ও সুউচ্চ কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করতে এবং পারস্পরিক লাভজনক রুশ-ভারত সহযোগিতা বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারণে আপনি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ভূমিকা রাখছেন।

পুতিন উল্লেখ করেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদির কার্যকলাপের মাধ্যমে তিনি নিজ দেশের মানুষের উচ্চ শ্রদ্ধা অর্জন করেছেন এবং আন্তর্জাতিক অঙ্গনেও বিশাল প্রভাব বিস্তার করেছেন।

তিনি বলেন, মোদির নেতৃত্বে ভারত সামাজিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

Reneta

গত মাসে চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনে পুতিন ও মোদির সাক্ষাৎ হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীপ্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনভারতরাশিয়াসম্পর্ক দৃঢ়
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির রেকর্ডময় জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

জুন ২৩, ২০২৬

মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ২২, ২০২৬

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

জুন ২২, ২০২৬

ইরান ম্যাচের আগে ভ্রমণ জটিলতায় সালাহর মিশর

জুন ২২, ২০২৬

নেইমার ফেরায় বিচলিত নন স্কটল্যান্ডের ডিফেন্ডার

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT