চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রয়োজনে জেলেনস্কির সাথে কথা বলবেন পুতিন: ক্রেমলিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ন ১৮, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘প্রয়োজনে’ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে কথা বলতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

দিমিত্রি পেসকভ বলেন, ‘পুতিন নিজেই বলেছেন যে প্রয়োজনে তিনি জেলেনস্কির সাথে আলোচনা করতে প্রস্তুত থাকবেন। কিন্তু জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে।’

এর আগে আজ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের উপায় নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আলোচনায় অংশ নিচ্ছেন। মার্কিন প্রশাসনের আরও কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তাও আছেন আলোচনার টেবিলে।

মার্কিন কর্মকর্তারা জানায়, এই বৈঠকের মানে যুদ্ধ বন্ধের আলোচনা শুরু নয়, বরং যুক্তরাষ্ট্র দেখতে চায় যুদ্ধের ইতি টানার বিষয়ে রাশিয়া কতটা আন্তরিক। তবে ইউক্রেনের পক্ষে কাউকে এই আলোচনায় দেখা যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউক্রেন যুদ্ধক্রেমলিনজেলেনস্কিপুতিনরাশিয়া যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

মার্চ ৩০, ২০২৬

১৭তম এশিয়া ফার্মা ও ল্যাব এক্সপোর দ্বিতীয় দিন

মার্চ ৩০, ২০২৬

জ্বালানি নিয়ে দেশজুড়ে ভোগান্তির মধ্যে সরকারি নজরদারি বাড়ানোর দাবি

মার্চ ৩০, ২০২৬

স্থল অভিযান পরিচালনায় ইরানে ১০ হাজার মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা

মার্চ ৩০, ২০২৬

রমজানে দর্শক আস্থার শীর্ষে চ্যানেল আই

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT