চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইডেনের ইউক্রেন সফরের দিনে বক্তৃতার জন্য প্রস্তুত পুতিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২৩
আন্তর্জাতিক
A A
পুতিন রাশিয়ার পতাকার সামনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেন সফরের পরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তার আক্রমণের দ্বিতীয় বছরের জন্য লক্ষ্য নির্ধারণ বিষয়ে প্রকাশ্যে বক্তৃতা করবেন।

বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার প্রায় এক বছর পর মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) পার্লামেন্টের উভয়কক্ষের সদস্যদের এবং সামরিক কমান্ডার ও সৈন্যদের উদ্দেশে বক্তৃতা দেবেন পুতিন।

Banglabid

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন,’আমাদের উন্নয়নে,আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জটিল ধাপে কী ঘটছে তার মূল্যায়নে বিশেষ একটি বক্তৃতার জন্য অপেক্ষা করছি।’

তিনি আরও বলেন, পুতিন আন্তর্জাতিক পরিস্থিতির ব্যাখ্যা দেবেন এবং পশ্চিমারা রাশিয়ার উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের পর রাশিয়ার উন্নয়ন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গির রূপরেখা দেবেন।

বক্তৃতাটি রাশিয়ার স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশী সময় বিকাল ৩টা) শুরু হওয়ার কথা রয়েছে।

Reneta

সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যান বাইডেন। অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেন।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রুশ বাহিনী তিনটি বড় যুদ্ধক্ষেত্রের বিপরীতমুখী হয়েছে কিন্তু এখনও ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করছে। ইউক্রেন পৌঁছিয়ে কিয়েভের একটি সোনার গম্বুজযুক্ত ক্যাথেড্রালের পাশে হাঁটতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে।

বাইডেন বলেন, প্রায় এক বছর আগে পুতিন ইউক্রেনে আগ্রাসন চালানোর পর ভেবেছিলেন ইউক্রেন দুর্বল এবং পশ্চিমারা বিভক্ত এবং তিনি আমাদের ছাড়িয়ে যেতে পারবেন। কিন্তু তিনি ভুল ছিলেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছরে গোটা বিশ্বের কাছে রাশিয়ার অবস্থান, চীনের রাশিয়াকে যুদ্ধে অস্ত্র দিয়ে সহায়তা এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেনে গোপন সফর বিষয়ে কথা বলবেন পুতিন বলে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জো বাইডেনরাশিয়া-ইউক্রেন যুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুদ্ধের মধ্যে কীভাবে ইউক্রেনে গেলেন বাইডেন?

পরবর্তী

আধা টন ওজনের উল্কাপিণ্ড আঘাত হেনেছে টেক্সাসে

পরবর্তী
টেক্সাসে আঘাত হেনেছে আধা টন ওজনের উল্কাপিণ্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

আধা টন ওজনের উল্কাপিণ্ড আঘাত হেনেছে টেক্সাসে

সোনু নিগমের কনসার্টে হামলার দৃশ্য, দর্শক ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সেলফির আবদার না মেটানোয় কনসার্টে হামলার শিকার সোনু নিগম

সর্বশেষ

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬

হালান্ডের চুলের নতুন কাট, যা বললেন গার্দিওলা-ইব্রাহিমোভিচ

আগস্ট ২৪, ২০২৬

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT