চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আকস্মিক মারিউপোল সফরে পুতিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
পুতিন মারিউপোল সফরে এসে উপস্থিত কর্মকর্তাদের সাথে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক আকস্মিক সফরে ইউক্রেনের মারিউপোল পরিদর্শন করেছেন। গত বছরের মে মাস থেকে রুশ বাহিনী ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলের এই শহরটি দখল করে রেখেছে।

পুতিন হেলিকপ্টারে করে মারিউপোল যান এবং গাড়ি চালিয়ে শহরের বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেন। তিনি বিভিন্ন জায়গায় থামেন এবং বাসিন্দাদের সাথে কথা বলেন। রোববার ক্রেমলিনের বরাত দিয়ে সংবাদ সংস্থা তাস এ খবর জানিয়েছে।

কৃষ্ণ সাগর অঞ্চলে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ায় অধিগ্রহণের  নবম বার্ষিকী উপলক্ষে রাশিয়ান নেতার ক্রিমিয়া ভ্রমণের একদিন পর তার মারিউপোল সফরের এই খবর এসেছে।

Banglabid

শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় টিলিভিশনে দেখিয়েছে, ভ্লাদিমির পুতিন ক্রিমিয়ায় কৃষ্ণ সাগরের বন্দর শহর সেভাস্তোপল পরিদর্শন করছেন। তার সাথে সেসময় ক্রিমিয়ার মস্কো-নিযুক্ত গভর্নর মিখাইল রাজভোজায়েভ উপস্থিত ছিলেন।

রাশিয়া ২০১৪ সালে একটি গণভোটের পর ইউক্রেন থেকে ক্রিমিয়াকে রাশিয়ার সাথে সংযুক্ত করে নেয়। যা কিয়েভ এবং আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃত দেয়নি।

Reneta

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন,  গত বছর থেকে দখল করা এলাকাগুলোর পাশাপাশি ক্রিমিয়া থেকেও রুশ সেনা প্রত্যাহার করতে হবে।

শুক্রবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (আইসিসি) ইউক্রেন থেকে শত শত শিশুকে অবৈধভাবে নির্বাসনের জন্য যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার একদিন পর ভ্লাদিমির পুতিন দখলকৃত মারিউপোল সফরে গেলেন।

আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে পুতিন এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। অবশ্য ক্রেমলিনের মুখপাত্র  এটিকে বাতিল এবং অকার্যকর বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, রাশিয়া আইসিসির উত্থাপিত বিষয়গুলিকে আপত্তিজনক এবং অগ্রহণযোগ্য বলে মনে করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনকৃষ্ণ সাগরক্রেমলিনভলোদিমির জেলেনস্কিভ্লাদিমির পুতিনমারিউপোলরাশিয়ারুশ বাহিনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকিবের গ্রাজুয়েট হওয়ার স্বপ্নপূরণ

পরবর্তী

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ

পরবর্তী
সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ, নৌপথে যান চলাচল বন্ধ রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ

পপ তারকা বিলি আইলিশের ছবি, চ্যানেল আই অনলাইন সংবাদ জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনয়ে গ্র্যামি জয়ী পপ তারকা বিলি আইলিশ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT