আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধের কমান্ডার পরিবর্তন করলেন পুতিন

রাশিয়ার সামরিক কর্মকর্তা, পুতিনের পরিবর্তন সংক্রান্ত খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার একজন সামরিক কর্মকর্তা, পুতিনের ইউক্রেন যুদ্ধের কমান্ডার পরিবর্তনের বিষয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেন যুদ্ধের কমান্ডার পরিবর্তন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগের শীর্ষ কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিনের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেন যুদ্ধের কমান্ডার পদে পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। ভ্যালেরি গেরাসিমভ ২০১২ সাল থেকে রাশিয়ান সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ পদে আছেন। এর আগে বিভিন্ন যুদ্ধে নিষ্ঠুরতার জন্য সুনাম হারানো সের্গেই সুরোভিকিন এখন থেকে তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সেনাবাহিনীর বিভিন্ন শাখার মধ্যে যোগাযোগ বাড়ানোর জন্যই এ সিদ্ধান্ত। রুশ বাহিনীর ব্যবস্থাপনার কার্যকারিতা ও মান বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিষয়:ইউক্রেনপুতিনরাশিয়া
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…