চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ গোল করে কিংবদন্তি পুসকাসকে ছাড়ালেন মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ০৬, জুন ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচ শেষে অফিসিয়াল স্কোরবোর্ড বলছে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের ফল আর্জেন্টিনা ৫-০ এস্তোনিয়া। তবে ফলাফলটা এভাবেও লেখা যেতে পারে মেসি ৫-০ এস্তোনিয়া! চোখ কপালে উঠে যাওয়ার মতো হলেও এটাই সত্য যে ফুটবলের র‍্যাঙ্কিংয়ের ১১০ এ থাকা উত্তর-পূর্ব ইউরোপের দেশ এস্তোনিয়ার জালে পাঁচবারই বল জড়িয়েছেন লিওনেল মেসি। 

রোববার এল সাদার স্টেডিয়ামে হওয়া ম্যাচে আলবিসেলেস্তেদের জার্সিতে মেসি শুধু গোল উৎসবে মাতেন। হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসকে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় চারে উঠে এসেছেন এলএম টেন।

১৬২ আন্তর্জাতিক ম্যাচ খেলা মেসির গোলসংখ্যা এখন ৮৬। সর্বোচ্চ গোলদাতাদের তালিকার পাঁচে থাকা ৮৫ ম্যাচে পুসকাস করেছেন ৮৪ গোল। সবার উপরে অবস্থান করছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ১৮৮ ম্যাচ খেলে তিনি করেছেন ১১৭ গোল। ইরানের আলী দাইয়ি (১০৯) দ্বিতীয় এবং মালয়েশিয়ার মোখতার দাহারি (৮৯) তৃতীয় স্থানে আছেন।

এদিন আর্জেন্টিনার টানা ৩৩ আন্তর্জাতিক ম্যাচ অপরাজিত থাকার পাশাপাশি ৮১ বছরের পুরনো এক রেকর্ড স্পর্শ করেছেন মেসি। ১৯৪১ সালে হুয়ান মারভেজ্জি আকাশি-নীল জার্সিতে করেছিলেন ৫ গোল। তার আগে ১৯২৫ সালে ম্যানুয়েল সিওনে আর্জেন্টিনার হয়ে ৫ গোল করেছিলেন। মেসি এবার সেই কীর্তি গড়লেন।

জাতীয় দলের হয়ে প্রথমবার হলেও মেসি এর আগে ক্লাব ফুটবলে ৫ গোল করেছিলেন। ২০১২ সালে চ্যাম্পিয়ন্স লিগে বায়ের লেভারকুসেন তার পাঁচবার লক্ষ্যভেদের শিকার হয়। ম্যাচটি বার্সেলোনা ৭-১ গোলে জিতেছিল।

ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি কিক থেকে মেসি প্রথম গোলটি করেন। ৪৫ মিনিটে পাপু গোমেগের পাসে বল পেয়ে তিনি দ্বিতীয় গোলের দেখা পান।

Reneta

বিরতির পরপরই পেয়ে যান হ্যাটট্রিক। ৪৭ মিনিটে আর্জেন্টাইন মহাতারকা জাতীয় দলের হয়ে অষ্টমবার এই নজির স্থাপন করেন। ৭১ মিনিটে ডান পায়ের শটে গোল করে পুসকাসকে ছাড়িয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় চারে উঠে যান। পাঁচ মিনিট পর পঞ্চম গোলের দেখাও পেয়ে যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাএস্তোনিয়াপুসকাসমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে: পর্যটনমন্ত্রী

জুন ১৯, ২০২৬

চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় এলজিআরডি প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT