ফুটবল

পুসকাসের ৬০ বছর পর যে কীর্তি গড়লেন বেনজেমা

বেনজেমা গোল উদযাপন করছেন, রিয়াল মাদ্রিদ খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদ খেলোয়াড় বেনজেমা গোল করে উদযাপন করছেন, মাঠে দর্শকদের মাঝে আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

কোপা ডেল রে’র সেমিফাইনালের ফিরতি লেগে বার্সেলোনাকে ৪-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে ফাইনালের টিকিট কেটেছে লস ব্লাঙ্কোসরা। করিম বেনজেমার হ্যাটট্রিকেই উড়ে গেছে জাভির শিষ্যরা।

রিয়ালে যোগদানের পর নবমবারের মতো হ্যাটট্রিকের স্বাদ পেলেন বেনজেমা। আর তাতেই ৩৫ বর্ষী ফরাসি ফুটবলার গড়েছেন দারুণ এক নজির।

দীর্ঘ ৬০ বছর পর রিয়ালের কোনো ফুটবলার হিসেবে ন্যু ক্যাম্পে হ্যাটট্রিক করলেন বেনজেমা। এর আগে ১৯৬৩ সালে লস ব্লাঙ্কোসদের হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস বার্সার মাঠে হ্যাটট্রিক করেছিলেন।

এর আগে ২০২০ সালে রিয়ালের জার্সিতে পুসকাসের করা ২৪২ গোলকে ছাড়িয়ে যান বেনজেমা। ক্লাবটির হয়ে ৬৩৬ ম্যাচ খেলে তার মোট গোল সংখ্যা ৩৪৮। তার চেয়ে এগিয়ে শুধুই পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ৪৩৮ ম্যাচে তার মোট গোল ৪৫০।

বিষয়:কোপা ডেল রেন্যু-ক্যাম্পপুসকাসবার্সেলোনাবেনজেমারিয়াল মাদ্রিদ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…