চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেল থেকে ফিরতেই আল্লুকে জড়িয়ে স্ত্রী-সন্তানদের চোখে জল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ন ১৫, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A

এক রাত জেলে কাটাতে হয়েছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। ইতোমধ্যেই সবাই জানেন সে খবর। যদিও ভয়াল সেই রাত কাটিয়ে বাড়ি ফিরেছেন আল্লু অর্জুন। তবে দক্ষিণী তারকার অপেক্ষায় যেন দিন কাটছিল না তার স্ত্রী ও দুই সন্তানের। তাইতো আল্লু বাড়ি পৌঁছানোর আবেগ ধরে রাখতে পারেননি আল্লু পত্নী স্নেহা রেড্ডি।

একরকম দৌড়ে গিয়েই স্বামীকে আলিঙ্গন করেন তিনি। লম্বা সময় ধরে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে ছিলেন তারা। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের ‘সন্ধ্যা থিয়েটার’ প্রেক্ষাগৃহে আল্লু অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’এ বিশেষ প্রদর্শনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। গুরুতর জখম হয় একটি শিশুও। এই ঘটনায় দক্ষিণী তারকার বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ। শুক্রবার (১৩ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করে পুলিশ।

যদিওবা সেই দিনই তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান ‘পর্দার পুষ্পা’। কিন্তু তারপরও রাতটা তাকে কারাগারে কাটাতে হয়। শনিবার (১৪ ডিসেম্বর) সকালেই বাড়ি ফিরে আসেন তিনি।

এদিন ঘরে ফিরে স্ত্রীর পাশাপাশি দুই সন্তান আয়ান ও আরহাকে আলিঙ্গন করেন আল্লু। ওই সময়ে তার বাড়িতে সংবাদমাধ্যমের ভিড় ছিল চোখে পড়ার মতো। তাদের মাধ্যমেই ভক্তদের আশ্বস্ত করেন আল্লু অর্জুন নিজে।

তিনি বলেন, ‘আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। আমি ভালো আছি। চিন্তার কিছু নেই। নাগরিক হিসাবে আইন মেনে চলা আমার কর্তব্য। তাই এ ব্যাপারে যাবতীয় সহযোগিতা করব।’

Reneta

এর পাশাপাশি ৪ তারিখের ঘটনার জন্য হাত জোড় করে ক্ষমা চান দক্ষিণী তারকা। ওই দিন রাতের ঘটনায় তাঁর কোনও হাত ছিল না বলেও স্পষ্ট জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আল্লু অর্জুনআল্লু পত্নীগ্রেপ্তারজেলস্নেহা রেড্ডি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্চ ১৫, ২০২৬

ক্রেডিট কার্ডে ঋণসীমা বাড়ল, নতুন গাইডলাইন জারি

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন?

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিজিএফআই প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নিরাপদ ঈদ যাত্রা! প্রস্তুতি নিয়েছেন তো?

মার্চ ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT