চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসাম থেকে বন্দুকের মুখে বাংলাদেশে পুশব্যাক

বিবিসির প্রতিবেদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ০৫, জুন ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিকদের পুশব্যাকের জন্য অপেক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমাকে বন্দুকের মুখে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়’, এই কথা বলতে গিয়ে কাঁপতে থাকেন সোনা বানু। ভারতের আসামের বরপেটা জেলার ৫৮ বছর বয়সী এই নারী জানান, গত ২৫ মে তাকে থানায় ডেকে পাঠানোর পর জোর করে সীমান্তবর্তী একটি স্থানে নিয়ে যাওয়া হয় এবং প্রায় ১৩ জনের সঙ্গে তাকে বাংলাদেশে পুশব্যাক করা হয়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কান্নাজড়ানো কণ্ঠে বলেন সোনা বানু বলেন, দুই দিন মশা-জোঁকে ভর্তি হাঁটু পানিতে খাবার ও পানি ছাড়া কাটিয়েছি। তিনি দাবি করেন, তার নাগরিকত্ব প্রমাণের মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন, তবুও তাকে ভারত ছাড়তে বাধ্য করা হয়েছে।

ঘটনাটি বিচ্ছিন্ন নয়। বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে, সম্প্রতি আসামে “বিদেশী” ঘোষিতদের হঠাৎ তুলে নিয়ে সীমান্তে পাঠিয়ে দেওয়ার একাধিক অভিযোগ। প্রমাণ থাকা সত্ত্বেও তুলে নেওয়া হয়েছে এমন পরিবারের সদস্যদের সাথেও কথা বলেছে বিবিসি। কমপক্ষে ছয়টি পরিবারের দাবি, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই এই ‘পুশইন’ চালানো হয়েছে।

Banglabid

সোনা বানুর মতোই খাইরুল ইসলামও ছিলেন সেই দলের একজন, যাদের ২৩ মে মাঝরাতে তুলে নেওয়া হয়। তার স্ত্রী রিতা খাতুন কাঁদতে কাঁদতে বলেন, আমার স্বামীর সব নথিপত্র আছে। উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, জমির কাগজ—সব কিছু। তবু প্রমাণ করতে পারলাম না যে তিনি ভারতীয়।

বাংলাদেশের ‘নো ম্যানস ল্যান্ড’-এ তার অবস্থান নিয়ে একটি ভিডিও ভাইরাল হলে পরিবারের কাছে তার অবস্থান স্পষ্ট হয়। পরে তাকে ফিরিয়ে আনা হলেও, স্থানীয় পুলিশের দাবি—তাদের কাছে এমন কারও ফেরার খবর নেই।

১৯৭১ সালের ২৪ মার্চের আগে যারা ভারতে প্রবেশ করেছেন, কাগজপত্রে তা প্রমাণ করতে না পারলেই তাদের বিদেশী ট্রাইব্যুনালে পাঠানো হচ্ছে। ২০১৯ সালের চূড়ান্ত এনআরসি তালিকা থেকে বাদ পড়েন প্রায় ২০ লাখ মানুষ। যারা বাদ পড়েছেন, তাদের অনেকেই এখন আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

Reneta

আসামের এক-তৃতীয়াংশ মুসলিম, যাদের অনেকেই পূর্বপুরুষদের সাথে ব্রিটিশ শাসনামলে আসামে বসতি স্থাপন করেন। আজ সেই মানুষদের অনেকেই পরিচয়হীন, ‘অবৈধ’ অভিবাসী হিসেবে চিহ্নিত হচ্ছেন।

আইনজীবীরা বলছেন, ভারত ও বাংলাদেশ—উভয় দেশের অনুমতি ছাড়া কাউকে এভাবে সীমান্তে পাঠানো আইনবিরুদ্ধ। অ্যাডভোকেট আবদুর রাজ্জাক ভূঁইয়া বলেন, এটা আদালতের নির্দেশের ইচ্ছাকৃত ভুল ব্যাখ্যা। তিনি একটি ছাত্র সংগঠনের পক্ষে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন ‘জোরপূর্বক পুশব্যাক’ বন্ধের দাবিতে। তবে তাকে প্রথমে আসাম হাইকোর্টে যেতে বলা হয়েছে।

বরপেটার ৬৭ বছর বয়সী মালেকা খাতুন এখনও বাংলাদেশে আটকে রয়েছেন। একটি স্থানীয় পরিবার সাময়িকভাবে তাকে আশ্রয় দিয়েছে। তিনি বলেন, এখানে আমার কেউ নেই। রাজ্যের হাইকোর্ট এবং ট্রাইব্যুনালে মামলা হেরে তিনি সুপ্রিম কোর্টে আপিল করেননি।

এদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন, যাদের বিদেশী ঘোষণা করা হয়েছে এবং যারা আদালতে আপিল করেননি, তাদের পুশব্যাক করা হচ্ছে। তবে, বাস্তবে দেখা যাচ্ছে, অনেকের মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকা সত্ত্বেও তাদের তুলে নেওয়া হয়েছে।

বাংলাদেশি সূত্রের দাবি, মে মাসেই ভারতের বিভিন্ন রাজ্য থেকে অন্তত ১,২০০ জনকে সীমান্তে ঠেলে দেওয়া হয়েছে। এর মধ্যে শতাধিক ব্যক্তিকে বাংলাদেশ সরকার ভারতীয় হিসেবে শনাক্ত করে ফেরত পাঠিয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বিবৃতিতে জানিয়েছে, বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল বাড়ানো হয়েছে।

আসামে সদ্য পুশব্যাক হওয়া আব্দুল লতিফের মেয়ে সানজিমা বেগম বলেন, আমার বাবাকে ভুল পরিচয়ে বিদেশী ঘোষণা করা হয়েছে। আমরা খেলনার মতো না যে ইচ্ছামতো তুলে নিয়ে যাবে আর ফেরত পাঠাবে। এই ঘটনার শিকার অনেকেই এখন বাড়িতে ফিরলেও, তারা আতঙ্কে রয়েছেন। কারণ, কবে আবার তুলে নেওয়া হবে, সে আশঙ্কা তাদের তাড়া করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামপুশব্যাকবাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT