চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিপিং করতে পারলে বিশ্বকাপে খেলবেন পান্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৪ অপরাহ্ন ১১, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

গাড়ি দুর্ঘটনায় দীর্ঘদিন মাঠের বাইরে আছেন ভারতের উইকেটকিপার ব্যাটার রিশভ পান্ট। আসছে জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে টি-টুয়েন্টির পরবর্তী বিশ্বআসর। আসরে খেলতে হলে তারকা ব্যাটারকে করতে হবে কিপিং, জানিয়েছেন বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক জয় শাহ।

পান্টের বিশ্বকাপে খেলা নিয়ে জয় শাহ বলেছেন, ‘সে ভালোভাবে ব্যাট করতে পারছে, ভালোভাবে কিপিং করতে পারছে। খুব শিগগিরই আমরা তাকে ফিট ঘোষণা করতে চলেছি।’

‘যদি সে আমাদের জন্য টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে পারে, সেটা আমাদের জন্য অনেক বড় বিষয় হবে। সে আমাদের জন্য অনেক বড় এক সম্পদ। যদি কিপিং করতে পারে, সে বিশ্বকাপ খেলতে পারবে। দেখা যাক আইপিএলে কেমন করে।’

আইপিএলে দিল্লি ক্যাপিটালসে তার হেড কোচ রিকি পন্টিং আগেই ঘোষণা করেছেন এবার আইপিএলে খেলতে চলেছেন পান্ট। গতমাসে দলটির মালিকদের একজন পার্থ জিন্দাল ইএসপিএন ক্রিকইনফোকে জানিয়েছেন, ‘পান্ট কিপিং করা শুরু করেছেন।’

ভারত দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য উইকেটকিপার ব্যাটার পান্ট। ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফর শেষে বাড়ি ফেরার পথে উত্তরাখণ্ডে মারাত্মক গাড়ি দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তার ডান হাঁটুতে চোট লাগে। কব্জি এবং অ্যাঙ্কেলে মারাত্মক চোট পাওয়ায় দীর্ঘদিন খেলার বাইরে আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয় শাহটি-টুয়েন্টি বিশ্বকাপপন্টিংপান্টভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে মামলা

এপ্রিল ১৫, ২০২৬

ড. মো. আলী আফজাল: কৃষি বিজ্ঞানের প্রবাদপুরুষ ও আধুনিক আবাসনখাতের স্বপ্নদ্রষ্টা

এপ্রিল ১৫, ২০২৬

ব্যয় কমানোর লক্ষ্যে ২ হাজার কর্মী ছাঁটাই করবে বিবিসি

এপ্রিল ১৫, ২০২৬

বায়ার্নের প্রতিশোধ, নাকি রিয়ালের প্রত্যাবর্তন

এপ্রিল ১৫, ২০২৬

টাইটানিক ডুবার শেষ ৬.৩ সেকেন্ড নিয়ে নতুন রহস্য উন্মোচন

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT