চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুর সঙ্গে ১১ দিন লড়াই, মারা গেলেন গায়ক রাজবীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ন ০৮, অক্টোবর ২০২৫
বিনোদন
A A

মৃত্যুর সঙ্গে ১১ দিন লড়াইয়ের পর অবশেষে মারা গেলেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা রাজবীর জওয়ান্দা।

বুধবার (৮ অক্টোবর) মোহালির ফোর্টিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গায়ক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর।

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে বলছে, গত ২৭ সেপ্টেম্বর হিমাচল প্রদেশের বাদ্দির কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাথা ও মেরুদণ্ডে গুরুতর আঘাত পান রাজবীর। তখন জানা যায়, সড়কে একটি গবাদি পশুর সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তবে আজ তার অকাল প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই ভক্ত-শুভাকাঙ্ক্ষী এবং পাঞ্জাবি বিনোদন ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমেছে।

চিকিৎসকদের মতে, রাজবীরের স্নায়বিক অবস্থায় সংকটজনক, মস্তিষ্কের কার্যকলাপ খুবই কম সক্রিয় এবং নিবিড় চিকিৎসা সেবায় রাখার পরও উল্লেখযোগ্য উন্নতি হয়নি। দুর্ঘটনার পরই তার অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানানো হয় এবং হাসপাতালে ভর্তির পর থেকেই লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে।

২০১৪ সালে ‘মুন্ডা লাইক মি’ একক গান দিয়ে সংগীত ক্যারিয়ার শুরু করেন রাজবীর। তারপর প্রাণবন্ত কণ্ঠ এবং পাঞ্জাবি গর্ব ও সংস্কৃতি উদযাপনের গানের জন্য অল্প সময়ে খ্যাতি অর্জন করেন।

এক দশকের ক্যারিয়ারে ‘তু দিস পেন্দা’, ‘খুশ রেহা কর’, ‘সর্দারী’, ‘সার্নাম’, ‘আফরিন’, ‘ভূমি মালিক’, ‘ডাউন টু আর্থ’ ও ‘কাঙ্গানি’র মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন এ গায়ক। ২০১৮ সালে গিপ্পি গ্রেওয়াল অভিনীত পাঞ্জাবি সিনেমা ‘সুবেদার জোগিন্দর সিং’, ও ২০১৯ সালে ‘জিন্দ জান’ ও ‘মিন্দো তাসিলদারনি’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাকে।- টাইমস অব ইন্ডিয়া

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেতাগায়কজনপ্রিয় পাঞ্জাবি গায়করাজবীর জওয়ান্দা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতীকী ছবি

ভূমিকম্পে কাঁপলো রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

লঙ্কানদের বিদায় নিশ্চিত করে সেমির দৌড়ে টিকে থাকল নিউজিল্যান্ড

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

ঢাকাকে ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ গড়তে ডিএসসিসি’র চার অগ্রাধিকার কর্মসূচি

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT