চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্চেই বিয়ের পিঁড়িতে বসছেন পুলকিত-কৃতি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ন ২০, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করার পর গেল মাসে নিকট আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে বাগদান সেরেছেন বলিউডের তারকা জুটি পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা। এবার প্রকাশ্যে এল তাদের বিয়ের খবর। জানা গেছে, মার্চের ১৩ তারিখেই চার হাত এক হবে তাদের।

সম্প্রতি ভ্যালেন্টাইন্স ডে’তে একটি আদুরে পোস্ট করেছিলেন কৃতি। সেখানে অভিনেত্রী এমনভাবে সেই পোস্টের ক্যাপশন লেখেন যা দেখে তাদের বিয়ের ডেট আন্দাজ করছেন অনেকেই।

এদিন কৃতি তার ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে লিখেছিলেন ‘লেটস মার্চ টুগেদার’। আর এখানে মার্চ শব্দটির উপর তিনি বিশেষ জোর দিয়েছিলেন। যার কমেন্টে পুলকিত লেখেন, ‘আই ডু’। এসব দেখেই তাদের ভক্তরা অনুমান করছেন যে কৃতি এবং পুলকিত আগামী মার্চ মাসেই ছাদনাতলায় যাচ্ছেন।

এদিকে বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদনে জানানো হয়েছে, কৃতি ও পুলকিত এই বছরই বিয়ে করছেন এবং তাদের বিয়ের তারিখও ফিক্সড হয়েছে। আর সেই বিশেষ দিনটি হল মার্চের ১৩ তারিখ। সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই নাকি সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে তাদের বিয়ের। যদিও কোথায় বিয়ে হবে তাদের সেই বিষয়ে এখনও কোন তথ্য পাওয়া যায়নি।

২০১৪ সালে সালমান খানের রাখি বোন শ্বেতা রোহিরাকে বিয়ে করেন পুলকিত সম্রাট। কিন্তু বছর ঘুরতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। ২০১৯ সাল থেকে কৃতির সঙ্গে প্রেম করছেন তিনি। বেশ কটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন পুলকিত-কৃতি। এ তালিকায় রয়েছে ‘বীরে কি ওয়েডিং’, ‘পাগলপান্তি’, ‘তাইশ’।- জুম টিভি

Jui  Banner Campaign
ট্যাগ: কৃতি খারবান্দাপুলকিত সম্রাটপ্রেমবিয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা: ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেনের গণসংযোগ ও পথসভা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ফেব্রুয়ারি ৪, ২০২৬

পাকিস্তানের সঙ্গে মধ্যস্থতা করতে ইমরান খাজাকে নিয়োগ আইসিসির

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

বিএনপি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে: সালাহউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT