চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান আইপিএল-পিএসএল শুরুর তারিখ জানাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ন ১৩, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত-পাকিস্তান যুদ্ধের দামামা শেষে মাঠে গড়াচ্ছে জনপ্রিয় ঘরোয়া লিগ ইন্ডিয়ান সুপার লি (আইপিএল)। ১৭ মে শুরু হয়ে ৩ জুন ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে ২০২৫ সালের এবারের আসর। আইপিএলের বাকি অংশ ছয়টি ভেন্যুতে হবে বলে সোমবার জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

আইপিএলের মত একই দিনে মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ১৭ মে আসরের বাকি অংশ শুরু হয়ে ২৫ মে গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে আসরের পর্দা নামবে। তবে বাকি অংশের সূচি এবং ভেন্যুর তালিকা প্রকাশ করেনি পিসিবি। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন পিসিবির চেয়ারম্যান মোহসিন নাকভী।

ভারত-পাকিস্তানের যুদ্ধের কারণে গত ৯ মে বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লক্ষ্ণৌ, মুম্বাই এবং আহমেদাবাদে হবে বাকি ম্যাচগুলো। প্লে-অফের ভেন্যু পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। প্রথম কোয়ালিফায়ার হবে ২৯ মে, এলিমিনেটর হবে ৩০ মে এবং দ্বিতীয় কোয়ালিফায়ার হবে হবে ১ জুন এবং ফাইনাল ৩ জুন।

আসরের এখনও ১৭ ম্যাচ বাকি। ১৩টি লিগ এবং চারটি প্লে-অফের ম্যাচ হবে। ৫৮তম ম্যাচটি পাঞ্জাব ও দিল্লির মধ্যে চলছিল ৮ মে। প্রথম ইনিংসে ১০.১ ওভার খেলা হওয়ার পর নিরাপত্তা শঙ্কায় ম্যাচটি বাতিল করা হয়। ওই ম্যাচ আবার হবে ২৪ মে। পাঞ্জাব কিংসের আপাতত ঘরের মাঠ জয়পুরে।

চলতি আসরে এখন পর্যন্ত ৫৭টি ম্যাচ গড়িয়েছে। সাতটি দল এখনও প্লে অফের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে। লড়াই থেকে ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস।

পিএসএল শুরু নিয়ে মোহসিন নাকভী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এইচবিএল পিএসএল যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু করছে। ছয়টি দল, কোনো ভয় নেই। ১৭ মে থেকে শুরু হওয়া ৮টি রোমাঞ্চকর ম্যাচের জন্য প্রস্তুত থাকুন, যা ২৫ মে গ্র্যান্ড ফাইনালের মাধ্যমে শেষ হবে। সব দলের জন্য শুভকামনা!’

Reneta

আসরের বাকি অংশ পাকিস্তানে আয়োজন করা হবে বলে আশা করা হচ্ছে। খেলা বন্ধ হয়ে যাওয়ায় পিএসএলর আটটি ম্যাচ বাকি ছিল। তবে ফাইনালের কারণে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত সিরিজ ২৫ মে শুরু হচ্ছে না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএলপাকিস্তানপাঞ্জাবপিএসএলবাংলাদেশবিসিবিবিসিসিআইভারতমুম্বাইমোহসিনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের আগে প্রস্তুতিতে বড় ধাক্কা ব্রাজিলের

মার্চ ২১, ২০২৬

হরমুজ প্রণালি খোলা নিয়ে মোদি-পেজেশকিয়ানের ফোনালাপ

মার্চ ২১, ২০২৬

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ

মার্চ ২১, ২০২৬

বিদেশে ঈদ কাটছে বাংলাদেশের তিন ফুটবল দলের

মার্চ ২১, ২০২৬

বাংলাদেশ সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT