চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচনার পরই পিএসজি ছাড়বেন পচেত্তিনো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৯ পূর্বাহ্ন ১৩, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও চুক্তি শেষ হওয়ার এক বছর আগেই পিএসজি ছেড়ে যাচ্ছেন দলটির কোচ মাউরিসিও পচেত্তিনো। চলতি সপ্তাহের শেষে ক্লাবের সঙ্গে আলোচনার পরই প্যারিস ছাড়বেন ৫০ বর্ষী এই আর্জেন্টাইন।

পচেত্তিনোর স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে আগে থেকেই চলছে জোর আলোচনা। সবচেয়ে বেশি জিনেদিন জিদানের নামই শোনা যাচ্ছে। ফ্রেঞ্চ কিংবদন্তিকে লিগ ওয়ানের চ্যাম্পিয়নদের কোচ হিসেবে দেখতে চেয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

স্প্যানিশ গণমাধ্যমে খবর বেরিয়েছিল ক্লাবটির মালিকদের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে ইতিমধ্যে কাতারে গেছেন ফুটবল মাঠের এক সময়ের মহাতারকা। তবে খবরটি ভুয়া বলে উড়িয়ে দেন ফ্রেঞ্চম্যানের উপদেষ্টা মিগ্লিয়াসিও। তার ভাষ্য ছিল, ‘পিএসজির সঙ্গে চুক্তিবিষয়ক সব গুজব ভিত্তিহীন। পিএসজি মালিক সরাসরি আমার বা জিদানের সঙ্গে যোগাযোগ করেননি।’

তবে পিএসজির ভবিষ্যৎ কোচ হওয়ার ক্ষেত্রে জিদানের পাশাপাশি আরও দুইজনের নাম উঠে এসেছে। তারা হলেন – রোমার দায়িত্বে থাকা হোসে মরিনহো এবং ফ্রেঞ্চ ক্লাব
নিসের কোচ ক্রিস্টোফ গাল্টিয়ার।

গত মৌসুমে লিগ ওয়ান জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতেই বাদ পড়ে পিএসজি। আর তাতেই অনেকে পচেত্তিনোর শেষ দেখে ফেলেছিল। বাস্তবে যে তেমনটাই হতে যাচ্ছে, এটা এখন স্পষ্টতই বোঝা যাচ্ছে।

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে ওলে গানার সোলশেয়ারকে অব্যাহতি দেয়ার পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেন রালফ র‍্যাঙ্গনিক। নরওয়েজিয়ান সোলশেয়ারের উত্তরসূরি হিসেবে পচেত্তিনোকে বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত তিন বছরের চুক্তিতে রেড ডেভিলদের দায়িত্ব পান এরিক টেন হাগ। তাই পিএসজি ছাড়ার পর পচেত্তিনো নতুন ঠিকানা কোথায় হবে, সেটি পরিষ্কার নয়।

Jui  Banner Campaign
ট্যাগ: গাল্টিয়ারপচেত্তিনোপিএসজিমরিনহোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঋত্বিক-সত্যজিৎ থেকে সৃজিত: শংকরের গল্পে আরো যাদের সিনেমা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজানে গ্যাস সংকট মোকাবেলায় প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো তথ্য চিত্র থেকে নেওয়া।

চেকপোস্টে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা-ছেলের, প্রতিবাদে সড়ক অবরোধ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আসিফ নজরুল ‘মিথ্যা’ বলেছেন, অভিযোগ সালাহউদ্দিন

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ট্রাকের ধাক্কায় নিহত ‎২

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT