চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ার্নের বিপক্ষে অনিশ্চিত মেসিও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
মেসি হতাশ, প্যারিস সেন্ট জার্মেইর ম্যাচে মনোভাব প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্শেই’র বিপক্ষে হেরে ফ্রেঞ্চ কাপ থেকে বাদ পড়েছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন লিওনেল মেসি। শনিবার লিগ ওয়ানের ম্যাচে মোনাকোর বিপক্ষে তাকে দেখা যাবে না। শঙ্কা জেগেছে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে বায়ার্ন ম্যাচে খেলা নিয়েও, জানাচ্ছে ফরাসি সংবাদমাধ্যম লে’কিপে।

মোনাকোর বিপক্ষে মেসিকে পাওয়া না গেলেও পিএসজির দুশ্চিন্তা মূলত চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচ ঘিরেই। কেননা চোটের কারণে দল থেকে আগেই ছিটকে পড়েছেন আরেক তারকা কাইলিয়ান এমবাপে।

বুধবার রাতে মার্শেই’র বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরে ফ্রেঞ্চ কাপ থেকে ছিটকে যায় ক্রিস্তোফ গালতিয়েরের দল। বায়ার্নের বিপক্ষে ম্যাচের আগে দলের দুই ভরসা ফরোয়ার্ড মেসি ও এমবাপের চোট নতুন করে ভাবাচ্ছে পিএসজি বসকে।

Banglabid

পিএসজি অবশ্য আশা করছে বাভারিয়ানদের বিপক্ষে রাউন্ড ১৬’র ম্যাচের আগেই চোট কাটিয়ে ফিরতে পারবেন বিশ্বকাপজয়ী মেসি। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় ঘরের মাঠে বায়ার্নের বিপক্ষে নামবে পিএসজি।

এরআগে লিগ ওয়ানে মন্টেপিলিয়েরের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন এমবাপে। চোট গুরুতর হওয়ায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে তিনি। যদিও বায়ার্ন কোচ লিয়ান নাগেলসম্যান বলছেন চোট নিয়ে ‘মাইন্ড গেম’ খেলছেন গালতিয়ের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেগালতিয়েরচ্যাম্পিয়ন্স লিগনাগেলসম্যাননেইমারপিএসজিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এপিইজিএ’র চেয়ার নির্বাচিত হলেন কানাডা প্রবাসী মোহাম্মদ কাদির

পরবর্তী

ধ্বংস্তুপে জন্ম নেয়া ‘আয়া’কে দত্তক নিতে চায় হাজার মানুষ

পরবর্তী
নবজাতক শিশু শয্যায় শুয়ে আছে, চোখ খুলে তাকাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ধ্বংস্তুপে জন্ম নেয়া ‘আয়া’কে দত্তক নিতে চায় হাজার মানুষ

ছাত্র ফুটবল দল অনুশীলন করছে, খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের প্রতিপক্ষ: আলোচনায় ৬ দেশ

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT