চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজিতে কেমন ছিলেন, জানালেন মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ন ০৮, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনা ছেড়ে দুবছরের চুক্তিতে পিএসজিতে গিয়েছিলেন লিওনেল মেসি। ফরাসি ক্লাবটি যে মেসির আপন হয়ে উঠতে পারেনি তা সামনে এলো মেসির কণ্ঠেই। লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে কাটানো সময়গুলো একদমই উপভোগ করেননি সাতবারের ব্যালন ডি’অর জয়ী। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে গিয়ে তাই নতুন করে আনন্দ আবিষ্কার করতে চান।

স্পেনের দুই ক্রীড়া পত্রিকা মুন্ডো দেপোর্তিভো ও স্পোর্তকে বুধবার রাতে সাক্ষাৎকারে মেসি নিশ্চিত করেছেন পরবর্তী ঠিকানা আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিই। সেই সাক্ষাৎকারে পিএসজি নিয়েও বলেছেন মেসি।

পিএসজিতে কাটানো সময়গুলো যে মেসি উপভোগ করছেন না, আগেও সেটার প্রমাণ মিলেছে। দুবছরে সমর্থকদের দুয়ো শুনেছেন অনেকবার। অনুমতি না নিয়ে সৌদি আরব ভ্রমণে গিয়ে নিষেধাজ্ঞাও পেয়েছিলেন।

৩৫ বর্ষী মেসি বলেছেন, ‘যে দুটি বছর আমি কাটিয়েছি, তা মোটেও উপভোগ করিনি। ব্যক্তিগতভাবে খুবই অসন্তুষ্ট ছিলাম। বিশ্বকাপের মঞ্চে সেই ফাইনাল ম্যাচটি ছিল এই সময়ের মধ্যে দর্শনীয় একটি। এছাড়া বাকি সময়টা আমার জন্য কঠিন ছিল। আমি আনন্দকে এখন নতুন করে আবিষ্কার করতে চাই। আমার পরিবার ও সন্তানদের নিয়ে প্রতিটি দিন উপভোগ করতে চাই। এ কারণেই সিদ্ধান্তটি বার্সেলোনার পক্ষে যায়নি।’

চলতি মৌসুমে পিএসজির মূল লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স লিগ জয়। তারকাবহুল দল হয়েও শেষ পর্যন্ত মিশনে ব্যর্থ হয়েছেন সদ্য বরখাস্ত কোচ ক্রিস্তোফ গালতিয়ের। মেসিও চুক্তি শেষ করে চলে গেছেন প্যারিস ছেড়ে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পিএসজিমিয়ামিমেসিলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি যদি বিশ্বকাপে খেলে তা হবে ‘বিশেষ’ কিছু: স্কালোনি

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও সশরীর ক্লাস: আজ মন্ত্রিসভার বৈঠকে হতে পারে সিদ্ধান্ত

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্ধ শতক পর চাঁদে যাচ্ছে নাসা’র আর্টেমিস–২ ক্রু

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাহরাইন ও আরব আমিরাতে ডেটা সেন্টারে ইরানের হামলা

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT