চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিসে লাগামছাড়া উদযাপন, গ্রেপ্তার প্রায় তিনশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ০১, জুন ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
প্যারিসে আনন্দ উদযাপন ও আতশবাজি, জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতারি ধনকুবের নাসের আল খেলাইফি এমন সাফল্য পেতে বড় বড় সব প্রজেক্ট ও বিনিয়োগ করেছেন। দলে নিয়েছিলেন সময়ের সেরা তারকাদের। লিওনেল মেসি, নেইমার ও কাইলিয়ান এমবাপের মতো আক্রমণত্রয়ীও চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে পারেননি ফরাসি ক্লাবটিকে। লুইস এনরিকের তারুণ্য নির্ভর দল সেটা করে দেখাল, পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে প্যারিসে ভক্ত-সমর্থকরাও মেতেছে বাঁধভাঙ্গা উল্লাসে। উদযাপনের মাঝে ঘটেছে অপ্রীতিকর ঘটনা, গেপ্তার করা হয়েছে তিনশ উগ্র-সমর্থককে।

ফাইনালে শিরোপা নিশ্চিত হওয়ার পর প্যারিসের চ্যাম্পস-ইলিসেস অ্যাভিনিউতে বিশাল প্যারেড শোভাযাত্রা শুরু করে ফরাসিরা। যা আর্ক দ্য ট্রায়ম্প এলাকায় পৌঁছাতেই সমর্থকদের একটি অংশের আচরণে বিশৃঙ্খলায় রূপ নেয়। একপর্যায়ে তাদের থামাতে জলকামান থেকে পানি ছিটায় পুলিশ। তারা জানিয়েছে, সমর্থকদের একটি উগ্র অংশ পুলিশি ব্যারিকেড টপকে মুখোমুখি মোকাবিলার চেষ্টা চালায়। ফলে ২৯৬ জন উগ্র সমর্থককে আটক করে পুলিশ।

প্যারিসে উদযাপনের সময় পুলিশ ও জনতা সংঘর্ষে জড়িয়ে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

Banglabid

এসময় আরও বেশি লাগামছাড়া উদযাপনে মেতে ওঠে ওই এলাকা। একের পর আতশবাজিসহ যানবাহনে দেয়া হয় আগুন। বাসের জন্য অপেক্ষা করার যাত্রি ছাউনিতে করা হয় ভাঙচুর। সড়কে তখন ইঞ্জিনে উচ্চশব্দ তুলে মোটরসাইকেল চলছিল, আশপাশ থেকে তাতে উৎসাহ মিলছিল। আরও কিছু এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় পিএসজির সমর্থকরা। ধাওয়া-পাল্টা ধাওয়ার মাঝে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়েছে।

প্যারিসে গাড়ি পুড়ে যাচ্ছে, আতশবাজি ও ধোঁয়া ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস পুলিশ জানিয়েছে, আটক করা বেশিরভাগেরই আতশবাজি পোড়ানো এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগ সন্দেহে থানায় আনা হয়েছে।

Reneta

এর আগে মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শনিবার রাতে ইন্টার মিলানকে ৫-১ ব্যবধানে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে নেয় পিএসজি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩০০গ্রেপ্তারআলিয়াঞ্জ অ্যারেনাইন্টার মিলানপিএসজিপ্যারিসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

সকালে ঘুম থেকে উঠে এই ৭টি কাজ বদলে দিতে পারে আপনার পুরো দিন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোমে আটকে থাকা বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বইয়ের সুবাস আর পাতা ওল্টানোর আনন্দে ‘বিশ্ব বইপ্রেমী দিবস’

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT