কোন সংসদ সদস্য মারা গেলে সংসদীয় আসনটি শুণ্য ঘোষণা করে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হয় এটাই নিয়ম। কিন্তু সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকান্ডের পর আবিস্কার হলো, আসন শুণ্য ঘোষণার জন্য একাধিক কারণ বলা থাকলেও মৃত্যুর কথাটি সংবিধানে নেই। তবে অবাক হতে হয় যে, স্থানীয় সরকার আইনে জনপ্রতিনিধির মৃত্যুজনিত কারণে আসন শুন্য করার কথাটি স্পষ্ট বলা আছে। ইসি বলছে, এই অমিামংসিত প্রশ্নের জবাব দেবে সংসদ।







