বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে চলছে বিক্ষোভ

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা বঙ্গভবনের সামনে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিক্ষোভকারীরা বঙ্গভবনের সামনে জমায়েত হয়েছে, পুলিশ ও নিরাপত্তা বাহিনী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বঙ্গভবনের সামনে এখনো বিক্ষোভ চলছে। সেনাবাহিনীর ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বিক্ষুব্ধরা। সেনাবাহিনী বিক্ষুব্ধ জনতাকে সরে যাওয়ার অনুরোধ জানাচ্ছে। সন্ধ্যার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিলেও, পরে ফের জড়ো হয় বিক্ষোভকারীরা।

মঙ্গলবার (২২ অক্টোবর) প্রতিবেদনটি লেখা পর্যন্ত আন্দোলন চলছে বলে জানা গেছে।

আজ বিকেল থেকেই বঙ্গভবনের সামনে অবস্থান নেয় কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভকারীদের মধ্যে ইনকিলাব মঞ্চ, রক্তিম জুলাই’২৪, ৩৬ জুলাই পরিষদ, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ, ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার মঞ্চের নেতাকর্মীরা আছেন।

অবস্থান চলাকালীন বিক্ষোভকারীদের রাষ্ট্রপতির বিরুদ্ধে নানা স্লোগান দিতে দেখা যায়। সন্ধান পর বিক্ষোভকারীদের একটি অংশ বঙ্গভবনের সামনের ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসর হতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে।

এ সময় টিয়ারসেলও নিক্ষেপ করতে দেখা যায়। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হন। পরে পুলিশের ওপর চড়াও হয় বিক্ষোভকারীরা। এ সময় সেনাসদস্যদের বিক্ষুব্ধদের শান্ত করার চেষ্টা করেন।

বিষয়:বিক্ষোভ রাষ্ট্রপতির পদত্যাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…