চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলার লালমোহনে আজ ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ন ০৭, জুলাই ২০২৫
অন্যান্য, জনপদ, ভোলা
A A

ভোলা জেলায় ক্রমাগত ধর্ষণ এবং সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে আজ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন আয়োজন করা হয়েছে।

আজ (৭ জুলাই) সোমবার দুপুরে লালমোহন চৌরাস্তায় ‌‘জুলাই ছাত্রজনতা, লালমোহন-তজুমদ্দিন’ ব্যানারে সর্বস্তরের মানুষ এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে যোগ দিবে।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের অন্যতম আয়োজক শামস উদ্দিন বলেন, ভোলা জেলায় ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। লালমোহন-তজুমদ্দিনসহ সমগ্র ভোলা জেলায় আমাদের মা-বোনেরা আজ নিরাপদ নয়। এমন অবস্থায় আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না।

তিনি বলেন, আজকের সমাবেশ ও মানববন্ধন থেকে আমরা ধর্ষক ও অপরাধীদের হুঁশিয়ার করে দিবো। এরপরও যদি ধর্ষণ বন্ধ না হয়, স্থানীয় প্রশাসন জিরো টলারেন্স নীতিতে না আসে, তাহলে আমরা আরও কঠোর অবস্থানে যেতে বাধ্য হবো।

উল্লেখ্য, ভোলা লালমোহন, তজুমদ্দিন ও বোরহানউদ্দিনসহ বেশ কয়েকটি উপজেলায় সম্প্রতি বেশ কয়েকটি চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা ঘটেছে। এরমধ্যে তজুমদ্দিনে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনা দেশজুড়ে আলোচিত হয়।

এছাড়াও লালমোহনে গভীর রাতে এক ভাড়াটিয়া নারীর বাসায় গিয়ে একটি দলের স্থানীয় নেতাকর্মীদের দ্বারা ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। অন্যদিকে বোরহানউদ্দিনে শিশুকে ধর্ষণের ঘটনায় এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ধর্ষণপ্রতিবাদ সমাবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতীকী ছবি, এআই দিয়ে তৈরী

খেলা চলাকালীন মৌমাছির আক্রমণ, আম্পায়ারের মৃত্যু

ফেব্রুয়ারি ২১, ২০২৬

আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ফেব্রুয়ারি ২১, ২০২৬

সুপার এইটের ম্যাচ অফিসিয়ালদের তালিকায় বাংলাদেশের শরফুদ্দৌলা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বঙ্গোপসাগর উপকূলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি

ফেব্রুয়ারি ২১, ২০২৬

প্রথমবারের মত ভাষা শহিদদের শ্রদ্ধা জানান জামায়াত নেতারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT