চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুর-২ আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৪:৫১ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
বিক্ষোভকারীরা দিনাজপুর-২ আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে রাস্তায় অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনে সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের বিএনপি’র ধানের শীষ প্রতীক মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ, মানব্বন্ধন, মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে আ ন ম বজলুর রশিদ কালুর সমর্থকরা ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১২ টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার চৌরঙ্গী বাজারে সড়ক অবরোধ করে মানব্বন্ধন, মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিরল উপজেলা বিএনপির ত্যাগি নেতা ও জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক আ ন ম বজলুর রশিদ কালুর সমর্থকরা।

এ সময় বিএনপি’র সদ্য মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ পিনাকের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ করে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা।

Banglabid

সমাবেশে বিক্ষোভকারীরা “হটাও পিনাক চৌধুরী, বাঁচাও ধানের শীষ, কালু ভাইকে চাই- কালু ভাই ছাড়া বিএনপিতে ত্যাগী নেতা নাই, অনুপ্রবেশকারী হাইব্রীড নেতা তাড়াও-বিএনপিকে বাঁচাও, আওয়ামী লীগের দালাল পিনাক চৌধুরীর মনোনয়ন বাতিল চাই, বিএনপিকে বাঁচাতে এর বিকল্প নেই” বলে স্লোগান তোলেন।

সমাবেশে বক্তারা বলেন, দিনাজপুর- ২ আসনে যেভাবে মনোনয়ন দেয়া হয়েছে, ‘দলীয় জনমতের পরিপন্থী। আমরা এই মনোনয়ন অবিলম্বে বাতিলের দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর আন্দোলন হবে, এ আসনে বিএনপির করুন দশা হবে।’

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বিরল উপজেলা বিএনপি’র নেতা ইসকান্দার হাসান। বক্তব্য রাখেন, আবুল কালাম আজাদ, মাহমুদ আলম মাদুল, হোসেন আলীসহ অন্যরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ ন ম বজলুর রশিদ কালুজাতীয় সংসদ নির্বাচনদিনাজপুর-২ধানের শীষ প্রতীকসাদিক রিয়াজ চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে হালকা মেঘে বৃষ্টির আভাস, কবে কমবে গরম

আগস্ট ১১, ২০২৬

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়নে সরকারের নতুন নিয়ম

আগস্ট ১১, ২০২৬

প্রবল ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়ায় মৃত্যুর মিছিল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের টিকা বিষয়ে ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত, বিশেষজ্ঞদের শঙ্কা

আগস্ট ১১, ২০২৬

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT